1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:10 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

বেনাপোলে অজ্ঞাত ব্যাক্তির অর্ধ-গলিত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : Thursday, September 21, 2023,
  • 424 Time View

 

কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ যশোর জেলার শার্শা উপজেলাধীন বেনাপোল পৌর সীমানার প্রবেশ দ্বারের নিকটস্থ একটি পরিত্যাক্ত পানি ভর্তি উন্মুক্ত কালভার্ট হতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যাক্তি(৪৫)’র অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানা পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ ইব্রাহিম হোসেন। এ বিষয়ে তিনি জানান, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কালভার্টের নীচে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়। লাশটির গায়ে কালো রংয়ের টি-শার্ট, কোমরে গামছা বাঁধা ও পরনে লুঙ্গি ভাঁজ করা অবস্থায় পাওয়া যায়, লাশটির শরীরে পোকা ধরেছে। অনুমান করা হচ্ছে গত ৬/৭ দিনের মরদেহ এটি।

উদ্ধার করা লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তে মৃত্যু’র কারণ জানা যাবে বলে ওসি তদন্ত জানান।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট