1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 5:50 am
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

ঘরোয়া চোরের রাজনীতি বন্ধ করতে হবে..অথই নূরুল আমিন।

Reporter Name
  • Update Time : Thursday, September 21, 2023,
  • 459 Time View

 

মোঃসৌরভ শেখ,স্টাফ রিপোর্টারঃ

 

গত কয়েক দশক ধরে আমাদের সমগ্র দেশটা বর্তমানে রাজনীতি মুখর। এই রাজনীতির ক্ষেত্রে একটা চুরি চুরি ভাব দেখা যায়।

যেমন, যে পরিবারে তিনজন অথবা চারজন ভাই আছে। তারা কিন্তু অনেকেই রাজনীতি করে। তবে একই দল করে না। তারা একেক জন একেক দল করতে দেখা যায়। যেটাকে বলা হয় নিলজ্জ রাজনীতি। এই যে অনেক পরিবারে তিন চারজন ভাই আছে। ওরা কেউ একদলের সভাপতি কেউ অন‍্য দলের সাধারণ সম্পাদক কেউ আরেক দলের সদস্য। এরকম চোর চোর রাজনীতি অবস্থা দির্ঘদিন ধরেই দেশে বিরাজ করছে।

এই ধরনের পরিবারের এই ভাই গুলো কত বড় নিলজ্জ কত বড় চরিত্রহীন তার প্রমাণ ওরা নিজেরাই। তার আরো প্রমাণ স্বরুপ বলা যায়। যেমন ধরুন রাজনীতি যারা করে অনেক সময় তার নিজের অথবা অন‍্য নেতাদের জন্য ভোট চাইতে যেতে হয়। নতুবা ঐ ব‍্যক্তিটি নিজেই প্রার্থী।

একই এলাকায় যখন তার ভাই ভোট চায় একদলের। ছোট ভাই ভোট চায় অন্য দলের। তখন কিন্তু এলাকার সাধারণ ভোটারেরা যেমন বিরম্বনায় পরে। তেমনি ঐ সকল চাটুকার রাজনীতি নেতাদের নিয়ে অনেকেই হাসি টাট্টাও করে।

এই ভাই গুলো চালাকি করে দল পরিবর্তন হেতু পিঠ বাঁচাতে তাদের আপন গুলোকে অন‍্য দলে রেখে। অন‍্য ভাই বুক ফুলিয়ে সরকার দলের নেতা সেজে চলছে দিব্বি। এতে তার যেমন লজ্জা করে না। তেমনি উপর মহল থেকে এ বিষয়টি সমাধান করার জন‍্য তেমন কোনো চাপও আসে না।

পরিশেষে বলতে চাই এই ধরনের চোর চোর খেলা রাজনীতি সমাজের মঙ্গল আনতে পারবে না। এই ধরনের ঘরোয়া চোরের রাজনীতি বন্ধ করার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানাচ্ছি।

এই ধরনের ঘরোয়া চোরের রাজনীতি কোনো রাজনৈতিক দলের জন্য কখনও কল‍্যাণকর নয়। ঘরোয়া চোরের রাজনীতি বন্ধ হোক। দেশে সুন্দর রাজনীতি বিরাজ করুক। রাজনীতি হোক জন কল‍্যাণে। রাজনীতি হোক সমাজ উন্নয়নে। রাজনীতি হোক প্রতিটা মানুষের দেশপ্রেম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট