1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 5:52 am
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

সিরাজগঞ্জ ২ আসনে মনোনয়ন প্রত্যাশী ড.জান্নাত আরা তালুকদার হেনরীর উঠান বৈঠক অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : Saturday, September 23, 2023,
  • 385 Time View

 

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ ২ সদর-কামারখন্দ উপজেলার আওতাধীন- ৪নং রায়দৌলতপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলের তৈরি নৌকা দিয়ে শুভেচ্ছা জানায় এলাকাবাসী।

 

শুক্রবার (২২ সেপ্টেম্বর-২০২৩) বিকেল ৪ টায় কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের কাজিপুরা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত উঠান বৈঠক ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী তালুকদার তিনি তার বক্তব্যে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই মিলে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ক্ষমতায় বসাতে হবে। পরিশেষে আবারও বলি গরীব, দুঃস্থ, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে আওয়ামী লীগের নেতারা থাকে, ভাগ্যর উন্নয়ন করে, পরম বন্ধু তাই নৌকা মার্কায় ভোট চাই।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান দুদু, সদস্য জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ মোঃ জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম লিমন, রায়দৌতপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারাশ খান, রাব্বি ভূইয়া, আল আমিন আকন্দ, বনি আমিন মন্ডল, উজ্জ্বল সরকার, কামিরুল সরকার, মমিন সরকার, মামুন প্রামাণিক, রমজান আকন্দ ছোটন, রকি সহ আরও অনেক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, রায়দৌলতপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের স্থানীয় মাতব্বর আলহাজ্ব মোঃ অছিম উদ্দিন ভূইয়া।

 

এতে অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন-রায়দৌলতপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক জি,এম,মোস্তফা ফিরোজ ।

এসময়ে অনুষ্ঠানে- রায়দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা ও সর্বসাধারণ জনতার একাংশ, অত্র গ্রামের ময়মুরুব্বি ও বিশিষ্ট সমাজ সেবক দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট