1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 5:45 am
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

টঙ্গীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, September 23, 2023,
  • 429 Time View

 

মোঃ লিয়াকত হোসাইন

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে গাজীপুর জেলার শিল্প নগরী খ্যাত টঙ্গীতে জশনে জুলুশ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দাওয়াতে ইসলামী বাংলাদেশ গাজীপুর জেলা শাখা জশনে জুলুস মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে শত শত মানুষ অংশ গ্রহন করে।শুক্রবার ২২ শে সেপ্টেম্বর ২০২৩ ইং গাজীপুর মহানগর শিল্পাঞ্চল খ্যাত মিলগেট এলাকার নিউ মুন্নু শাহী মসজিদ থেকে জশনে জুলুস মিলাদ মাহফিল শুরু হয়। এটি ঢাকা ময়মনসিংহ রোড প্রদক্ষিণ করে টঙ্গী প্রেসক্লাব চেরাগ আলী হয়ে দক্ষিণ আউচপাড়া নেদায়ে ইসলাম বেপারী বাড়ি জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়।জশনে জুলুস মিলাদের নেতৃত্ব দিয়েছেন দাওয়াতে ইসলামী বাংলাদেশ ঢাকা বিভাগের সভাপতি মাহমুদ কাদেরী আত্তারী, এছাড়া আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলার শাখার সভাপতি উজ্জ্বল আত্তারী, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কালিমুল্লাহ ইকবাল, সদস্য সচিব আল আমিন আত্তারী সদস্য সোহেল আত্তারী, নাঈম আত্তারী প্রমুখ।জশনে জুলুসে অংশগ্রহণকারীরা কলেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন বহন করেন।

জশনে জুলুসে ‘ইয়া নবী ছালামু আলাইকা’, ‘ইয়া রাসূল ছালামু আলাইকা’ কাসিদা গজলে অংশগ্রহণকারীরা নারায়েত তকবিরসহ নানান স্লোগানে স্লোগানে টঙ্গীর রাজপথ মুখরিত করে তোলেন।

দাওয়াতে ইসলামী বাংলাদেশ সারা দেশে পহেলা রবিউল আউয়াল থেকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জুলুস করে আসছে।

জশনে জুলুস’ হচ্ছে আরবি শব্দ ‘জশন’ শব্দের অর্থ বাংলায় দাঁড়ায় আনন্দোৎসব; ‘জুলুস’ অর্থ উপবেশন, একত্র হওয়া বা সামাজিক সমাবেশ বা শোভাযাত্রা।বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) শুভাগমনকে স্মরণ করে খুশি উদযাপন ও শুকরিয়া আদায়ের জন্য হামদ-নাত, জিকির ও দরূদ সালামের সঙ্গে শোভাযাত্রাকে জশনে জুলুস বলা হয়।

আরবি ‘ঈদে মিলাদুন্নবী’র শাব্দিক অর্থ- মহানবীর (সাঃ) জন্মদিনের আনন্দোৎসব। মুসলমানরা ১২ ই রবিউল আউয়াল মহানবী হয়রত মুহম্মদ (সাঃ) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করেন কারণ এ দিনেই রাসুলে করীম (সাঃ) ইন্তেকালও করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট