1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 8:49 am
Title :
রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা

উল্লাপাড়ায় নৌকায় মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি শফিকুল ইসলাম শফি এর উঠান বৈঠক অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : Wednesday, September 27, 2023,
  • 232 Time View

 

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকায় ভোট চেয়ে উঠান বৈঠক ও আলোচনা সভা করেন বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি।

 

মঙ্গলবার বিকেলে ২৬শে সেপ্টেম্বর কয়ড়া ইউনিয়নে কয়ড়া বাজার চত্বরে কয়ড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক যুগ্ম আহবায়ক আজিজল হকের সভাপতিত্বে উঠান বৈঠক ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি।

এসময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বাংলাদেশে রোল মডেল হয়ে বিশ্বে ক্ষ্যতি অর্জন করেছে। কিন্ত তুলনামূলক উন্নয়ন উল্লাপাড়া আসনে কিছুই হয়নি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই, এবারের নির্বাচন হবে কাঠে কুড়ালে তাই নৌকার মাঝি শক্ত না হলে নৌকা ভেসে যাবে। এজন্য সরকারের প্রতি আহবান উপযুক্ত প্রার্থীকে মনোনয়ন দিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করুন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা নবী নেওয়াজ খান বিনু, তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আওয়ামী লীগ মানেই দেশের উন্নয়ন, কিভাবে দেশের উন্নয়ন হয় তার বাস্তব রুপ রেখার চিত্র সয়ং শেখ হাসিনা, দেশকে উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছাতে নৌকায় ভোট দিন। আমরা কেন জামাত বিএনপিকে ভোট দিব? জামাত বিএনপি আগুন নিয়ে খেলা করে, সব কিছু পুড়িয়ে দেশকে ধ্বংস করতে চায় তাই জামাত বিএনপিকে বয়কট করে নৌকায় ভোট দিন।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক শফিউল আলম হ্যাভেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনি, সদর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ সরকার স্বপন, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুজ্জামান অলোক, কয়ড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক আহবায়ক সেলিম উদ্দিন, দুর্গানগর ইউনিয়ন আওয়ামিলীগের সহ সভাপতি তারেকুল ইসলাম তারেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আসাদুল হক, পঞ্চকোশি ইউনিয়ন আওয়ামিলীগের সদস্য রফিকুল ইসলাম রফিক, সলপ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি লিটন হোসেন বাবু,বাঙ্গালা ইউনিয়ন আওয়ামিলীগ বীর মুক্তিযোদ্ধা কেফাত আলী সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন বিশিষ্ট সমাজ সেবক ও অত্র গ্রামের ময়মুরুব্বি সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট