1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 9:27 am
Title :
রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা

রামগড়ে বিজিবির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে উপহার খাদ্য সামগ্রী বিতরণ 

Reporter Name
  • Update Time : Saturday, September 30, 2023,
  • 268 Time View

 

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিজিবির জোন অধিনস্থ ১০০ জন হতদরিদ্র পরিবারের মাঝে উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ৪৩ বিজিবির জোন সদর দপ্তরে জোন কমান্ডার লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি,জি+ ও সহকারী পরিচালক (এডি) রাজু আহমেদ এর উপস্থিতিতে এসব উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি,জি+ বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি রামগড় বিজিবি দেশের আর্থ- সামাজিক উন্নয়ন সহ গরীব হতদরিদ্র, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষকে চিকিৎসা ও বিনামুল্যে ঔষধ প্রদান,শিক্ষিত বেকার যুবক, নারী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি, প্রশিক্ষণ শেষে কম্পিউটার -সেলাই মেশিনসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করে থাকে,আর এসব কার্যক্রম রামগড় বিজিবির পক্ষ থেকে চলমান থাকবে ইনশাআল্লাহ।

এসময় সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির উপহার বিতরণ অনুষ্ঠানে রামগড় ৪৩ বিজিবির পদস্থ কর্মকর্তা, সৈনিক,গোয়েন্দা বিভাগ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখিত,চাউল ৫কেজি, আলু ৫কেজি, চিনি ১কেজি, তৈল ১ লিটার, লবণ ১কেজি, ডাল ১কেজি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট