1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 9:12 am
Title :
রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা

পঞ্চগড়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান

Reporter Name
  • Update Time : Saturday, September 30, 2023,
  • 422 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

 

পঞ্চগড় জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন মো. আনিছুর রহমান। তিনি বোদা উপজেলার বড়ুয়াপাড়া (নতুনহাট) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ বাছাই কমিটির সভাপতি ও পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম মন্ডল স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় তিনি বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য আরও একধাপ এগিয়ে গেলেন।

 

বড়ুয়াপাড়া (নতুনহাট) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২০ সালের ১০ আগষ্ট যোগ দেয়ার পর থেকেই প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান শিক্ষার মান নিশ্চিতকরণ এবং শিক্ষার ক্ষেত্রে বহুমুখী অবদান রেখে চলছেন। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়কে শিশু বান্ধব এবং সবার স্বপ্নের বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সর্বদা কাজ করে যাচ্ছেন। এর আগে তিনি ২০১০ সালে উপজেলার জোত দেবীকান্ত সরকার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট