1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 6:52 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

ত্রিশালে চরিত্রহীন শিক্ষককে মাদ্রাসায় ফিরিয়ে আনতে ইমামকে লাঞ্চিত করলো কমিটি!

Reporter Name
  • Update Time : Sunday, October 1, 2023,
  • 538 Time View

 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালের কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসার দুশ্চরিত্র শিক্ষক তালহাকে আবার মাদ্রাসায় ফিরিয়ে আনতে মসজিদের ইমাম ও খতিবকে লাঞ্চিত করেছে মসজিদ কমিটির কতিপয় অযোগ্য, রাজনৈতিক আশ্রয়ে পালিত সদস্য।
নারীদের সাথে পরকীয়া ও অশ্লীল চ্যাট ও ভিডিও কলের অভিযোগে মাদ্রাসা থেকে সাময়িক বহিষ্কৃত হয়েছিলেন মাদ্রাসা শিক্ষক তালহা। চরিত্রহীন শিক্ষক তালহাকে মাদ্রাসায় ফিরিয়ে আনতে মরিয়া হয়ে পড়ে মসজিদ মাদ্রাসার কতিপয় অশিক্ষিত অযোগ্য সদস্যরা।
সূত্রে জানা যায়, কমিটির একাংশ দীর্ঘদিন ধরেই ত্রিশাল কেন্দ্রীয় মসজিদ, মাদ্রাসা ও মসজিদের ইমাম এর বিরোধিতা করে আসছিলেন৷ স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, ত্রিশাল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মুফাজ্জল হক একজন অভিজ্ঞ, দ্বীনদার, পরহেজগার আলেম। তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিলো কিছু আলেম বিদ্বেষী লোকজন৷ তারই প্রেক্ষিতে গতকাল শনিবার অনির্ধারিত এক মিটিং এ কমিটির সভাপতির নেতৃত্বে কতিপয় উশৃংখল সদস্যরা মুফতি মুফাজ্জলকে অপমান লাঞ্চিত করতে থাকেন৷
চরিত্রহীন শিক্ষক তালহাকে ফিরিয়ে আনা ও ইমামকে লাঞ্চিত করার পিছনে কলকাঠি নাড়েন স্থানীয় পৌর মেয়র ও বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা এ বি এম আনিছুজ্জামান ও বি এন পি নেতা জয়নাল আবেদীন। একজন লম্পট শিক্ষক কে মাদ্রাসায় ফিরিয়ে আনার তাদের এই মরিয়া চেষ্টাই স্থানীয় তৌহিদী জনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন৷
স্থানীয় তৌহিদী জনতারা বলছেন, পৌর মেয়র আগামী নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করতে চান। উনার এরকম কর্মকান্ড ভোটের মাঠে প্রভাব ফেলবে৷ একজন প্রভাবশালী, জনপ্রিয় আলেমকে হেনস্তার অভিযোগ প্রচার হলে উনি কোনভাবেই সাধারণ জনগনের কাছে পৌছাতে পারবেন না৷
অপরদিকে বি এন পি নেতা জয়নাল আবেদীনের ব্যাপারেও একই মত দেন সাধারন মুসল্লীরা৷ তারা মনে করেন, রাজনৈতিক পদ প্রত্যাশী ব্যক্তিরা এরকম জনবিরোধী কাজে সম্পৃক্ত থাকলে ভোটের মাঠে তারা সফল হতে পারবেন না৷
ত্রিশালের এই জামিয়াতুস সাহাবা মাদ্রাসা নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ঝামেলা চলে আসছিলো৷ মসজিদের ইমাম স্থানীয়দের মাঝে ব্যাপক জনপ্রিয় হওয়ায় কুচক্রীমহল সব সময় ব্যর্থ হয়৷ কিন্তু গত শনিবার তারা জোটবদ্ধ হয়ে সভাপতি আব্দুর রউফের নেতৃত্বে সদস্যা দীপক, শাহজাহান, নূর মোহাম্মদ আরোও অনেকে ইমামের উপর চড়াও হন৷ এক পর্যায়ে তারা নিরীহ ইমামকে শারিরীকভাবে লাঞ্চিত করার চেষ্টা করেন৷ সহ সভাপতি আতাউর রহমান শামীম তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন৷
এ বিষয়ে লাঞ্চিত ইমাম লিখিত বক্তব্যে বলেন, আমি মাওলানা মুফাজ্জল হক, দীর্ঘ ২০ বছর যাবৎ ত্রিশাল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসাবে দায়িত্ব পালন করছি। ত্রিশালের ধর্ম প্রাণ মুসল্লী একজন ইসলামের নগন্য খাদেম হিসাবে আমাকে সম্মান দিয়েছেন। কিন্তু দ্বীন শরিয়তের কথা প্রচার ও মানতে বলায় বিভিন্ন সময় আমার প্রতি কতিপয় পথভ্রষ্ট লোকজন অপপ্রচার ও অভিযোগ করে আসছিলেন। কখনোই আমার বিরুদ্ধে অভিযোগ প্রমান করতে পারেন নি৷ কিন্তু একজন চরিত্রহীন, জিনাকারী শিক্ষকের পক্ষাবলম্বন করে তারা আমাকে হেনস্তা ও অপমানিত করেছেন। আমি এর বিচার আল্লাহর কাছে দিয়েছি৷ দুনিয়া ও আখিরাতের বিচার অবশ্যই তাদের প্রাপ্য। আমি মানসিকভাবে খুবই অসুস্থ এখন। স্বাভাবিক চলাফেরায় মনোনিবেশ করতে পারছি না। যারাই আমার প্রতি অবিবেচকের মতো অভিযোগ দায়ের করেছে এবং যারা আমাকে লাঞ্চিত করেছে তাদেরকেও আল্লাহ দুনিয়া ও আখিরাতে লাঞ্চিত করবে বলে আমি মনে করি। উপস্থিত সাধারণ মুসল্লীরা মসজিদ কমিটির পদত্যাগ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট