1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 10:59 am
Title :
রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা

লোহাগড়ায় শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : Sunday, October 1, 2023,
  • 267 Time View

 

 

শেখ নয়ন,স্টাফ রিপোর্টারঃ

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় আসন্ন শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে মন্দির ভিত্তিক পূজা কমিটির সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার ( ৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় লোহাগড়া থানা পুলিশ প্রশাসনের আয়োজনে হলরুমে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক পরীক্ষিত সিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো:আনোয়ার হোসেন।

 

এ সময় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন বলেন,সরকারি নির্দেশনা অনুযায়ী অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ২৪ ঘন্টায় প্রতিটি মণ্ডপে বাধ্যতামূলক সিসি ক্যামেরা থাকতেই হবে। পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবকও থাকবে।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি গৌতম দেওয়ান, নড়াইল জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব রনজিত ঠিকাদার, পূজা উদযাপন পরিষদের নেতা জুড়োন ঘোষ, শিক্ষক কিংকর ঘোষ, মনি কুমার বিশ্বাস, অলোক পান্ডে, সুনীল বিশ্বাসসহ প্রমূখ।

 

সভায় আসন্ন শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে সংশ্লিষ্ট মন্দিরের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে নানা সিদ্ধান্ত গৃহীত হয়।

 

উল্লেখ্য, এ বছর লোহাগড়া উপজেলায় ১৫১ টি পূজা মন্ডবে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভায় ৪১টি পূজা মন্ডবে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। আগামী ২০ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট