1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 10:45 am
Title :
রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা

গোবিন্দগঞ্জে বাঙালি করতোয়া নদীর তীরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Monday, October 2, 2023,
  • 234 Time View

 

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ প্রতিনিধি: আবহমান গ্রাম বাংলার নদ-নদীতে নৌকা বাইচ একটি এতিহ্যবাহী খেলা। এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধুন্দিয়া গ্রামে করতোয়া তীরে জনস্রোতে পরিনত হয়। হাজার হাজার নারী-পুরুর, যুবক-যুবতীসহ নানা বয়সের মানুষের পদচারনায় নদীর দুই পাড়ে কানায় কানায় ভরে যায়। এ সময় উৎসুক জনতার ভিড়ে পা ফেলানোর জায়গা ছিল না।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধুন্দিয়া নতুন বাজার যুব সমাজের উদ্যোগে নতুন বাজার সংলগ্ন মাঝির ঘাটে করতোয়া নদীতে দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ এ.কে.এম আব্দুর নুর।

হরিরামপুর ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রধান বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে নাকাই ইউপি চেয়ারম্যান সাজু খন্দকার, রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, কচুয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, গোবিন্দগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রাশু, কোষাধ্যক্ষ মো: নমির উদ্দিন, সদস্য প্রদীপ চন্দ্র পাল, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর কবির আলম, হরিরামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, হরিরামপুর ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ফিরোজ কবির মন্ডল, ৮নং ইউপি সদস্য হাবিজার রহমান ব্যাপারী, ৯নং ইউপি সদস্য আব্দুর রশিদ প্রধান, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি মেডিকেল অফিসার ডাঃ মোঃ হারুনুর রশিদ ও গাইবান্ধা জজ কোর্টের আইনজীবী শাহাদত হোসেন তানিন উপস্থিত ছিলেন।

দুই দিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন হরিরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী সাজু ও বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন সরকার।

নৌকা বাইচ প্রতিযোগিতার প্রধান অতিথি অধ্যক্ষ এ.কে.এম আব্দুর নুর বলেন, গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামীতেও এই আয়োজনের ধারা অব্যাহত থাকবে।

নৌকা বাইচ প্রতিযোগিতায় গোবিন্দগঞ্জ উপজেলার ৬টি নৌকা বাইচ দল অংশ নিচ্ছে। সারা বছর পানি না থাকলেও বর্ষায় নদীতে পানির প্রবাহ বেশি থাকার কারণে এ সময় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট