1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 10:48 am
Title :
রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা

আলীকদম ৩নং নয়াপাড়া ইউনিয়নে মাদক বিরুদ্ধী র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত। 

Reporter Name
  • Update Time : Monday, October 2, 2023,
  • 310 Time View

 

জমির উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ

 

বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে, নয়াপাড়া যুব সমাজের সহযোগিতায় মাদক বিরোধী র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদ থেকে মাদক বিরোধী একটি র‌্যালী বের হয়ে নয়াপাড়া ইউনিয়নের প্রধান সড়ক হয়ে গ্রামীণ ও বিভিন্ন মহল্লায় পথসভায় মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখেন।

 

এসময়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জনাব জাবের মোঃ সোয়াইব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম থানার অফিসার ইনচার্জ জনাব তবিদুর রহমান।

 

উক্ত মাদক বিরুদ্ধী পথসভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন মাদক ও মোবাইলে খেলা জুয়া আজ দেশের যুব সমাজ ধ্বংসের অন্যতম হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে মাদকের পাশাপাশি যুব সমাজ মোবাইলের মাধ্যমে বিভিন্ন জুয়ায়ও আসক্ত হয়েছে পড়ছে । যা দেশের এবং সমাজের জন্য কল্যানকর নয়।

 

তিনি আরো বলেন, দেশ সমাজ ও পরিবেশ রক্ষা সহ এলাকার যুব সমাজ কে মাদক বিমুখ করতে মাদক ব্যবসায়ী, মাদক সেবক, মাদক বহনকারীদের লিষ্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

আলীকদম থানা অফিসার ইনচার্জ তবিদুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে যে কোন ধরনের সহযোগিতায় আমরা আপনাদের পাশে আছি। এই মাদক ব্যবসা ও মোবাইল জুয়া নির্মূলে আমরা বদ্ধ পরিকর।

 

এসময় নয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের সদস্য ও মহিলা সদস্যাবৃন্দ-সহ সমাজ সচেতন জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

নয়াপাড়া ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বাদশা’র সঞ্চালনায় চেয়ারম্যান এম কফিল উদ্দিনের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন, সাংবাদিক জয়নাল আবেদিন। নয়াপাড়া ইউপি সদস্য আব্দুল মান্নান। ইউপি সচিব আবু হানিফ রাজু-সহ স্থানীয় নেতৃবৃন্দরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট