1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 10:49 am
Title :
রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা

দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান জসিম চক্রে চলে অবৈধ ড্রেজার, ধংসের মুখে ফসলি জমি।

Reporter Name
  • Update Time : Tuesday, October 3, 2023,
  • 299 Time View

 

 

স্টাফ রিপোর্টার।।

 

 

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ১১নং রাজামেহার ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীনের সংঘবদ্ধ চক্রে চলে অন্তত ১০ টি অবৈধ ড্রেজার মেশিন।

 

স্থানীয় সূত্রেঃ জসীম উদ্দীন চেয়ারম্যান, ইউনিয়ন ভুমি অফিসের (নায়েব) মোঃ রুহুল আমিন, মতিন মেম্বার (ছিটার মতিন), ইব্রাহীম পাঠান সপু মিয়া, (ড্রেজার সপু) সহ কয়েকজন মিলে একটি সংঘবদ্ধ চক্র তৈরি করেন, এই চক্রে এলাকায় প্রায় পনেরো শত একর ফসলি জমি অবৈধ ভাবে কেটে বিনাস করেছেন।

 

রাজামেহার ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, জসিম উদ্দিন চেয়ারম্যান হওয়ার পর থেকে গ্রীষ্ম, বর্ষা বারো মাসেই তিন ফসলি জমির মাটি কাটার হিড়িক চলছে। গেলো গ্রীষ্মে তিন কোটি টাকার মাটি ইটভাটায় বিক্রি করছে এই সংঘবদ্ধ চক্রটি। মাঠ থেকে আমন ধান ওঠার পরই, এমনকি জমিতে ফসল থাকা অবস্থায় ফসলি জমির মাটি কেটে ও বিক্রি শুরু করে দেয়া হচ্ছে।

 

আর এ মাটি ড্রেজিংয়ের মাধ্যমে গভীর গর্ত করে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সঙ্গে ভরাট করা হচ্ছে বসতবাড়ি, পুকুর ও ডোবা-নালা। মূলত কৃষিজমির মালিকদের আর্থিক সুবিধার টোপ দিয়ে বাধ্য করে মাটি খেকো জসিম উদ্দীন চেয়ারম্যান। তাৎক্ষণিক নগদ টাকা হাতে পেয়ে আগামীর চিন্তা না করেই জমির টপ সয়েল থেকে শুরু করে তিরিশ-চল্লিশ ফুট পর্যন্ত গভীর করে বিক্রি করছেন কৃষকরা।

 

আশপাশের জমির মাটি কেটে নেয়ায় অনেকেই আবার বাধ্য হয়ে নিজের জমির মাটি বিক্রি করে দিচ্ছেন। উপজেলা সহকারী ভূমি (এসিল্যান্ড)কে কব্জা করেই এই রামরাজত্ব বলে মনে করেন স্থানীয় এলাকাবাসী।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ড্রেজার ব্যবসায়ী জানান, আমাকেও এই চক্রের সাথে যোগ দিতে ডাকা হয়েছিলো, তাদের চক্রে যোগ না দেওয়ার অপরাধে এসিল্যান্ড কে দিয়ে এক সাপ্তাহে পর পর রাজামেহার ৪নং ওয়ার্ডে গোবিন্দপুর,মনোহরবাদ অংশে দুইবার আমার ড্রেজার ভাঙচুর করেছেন।

 

চক্রের সদস্য সপু’র রাজামেহার ৪নং ওয়ার্ডে গোবিন্দপুরে চলমান ড্রেজার মেশিন পেরিয়ে মনোহরবাদে আমার বন্ধ ড্রেজার মেশিন ভেঙ্গেছে, কিন্তু সপু’র ও আশপাশে রাজামেহার ইউনিয়নের অন্যান্যদের মধ্যে মরিচা, সইলানা, গোবিন্দপুর,মনোহরবাদ,সোনামুড়া ও গাংটিয়ারা গ্রামের একাধিক জমিতে হান্নান মিয়া, কামাল হোসেন, জাকির হোসেন,মোবারক হোসেন ও চুলাশ গ্রামের আবুল হোসেন, উখারী গ্রামের আবুল হোসেন, বেতরা গ্রামের হাকিম মিয়াদের চলমান ড্রেজার মেশিন কারও ড্রেজার মেশিন’ই ভাংচুর করেননি দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড)। তাহলে কি আমার ড্রেজার মেশিন গুলোই অবৈধ,আর তাদের ড্রেজার মেশিন গুলো কি বৈধ হয়ে গেল।

 

এ বিষয়ে জসীম উদ্দীন চেয়ারম্যানের মোবাইলে কল দিলে তিনি জানান, ইউনিয়নের সকলেই আমার লোক, কিন্তু আমি কোনো ড্রেজার বা মাটি ব্যবসার সাথে সম্পৃক্ত নয়। আমি উপজেলা মাসিক সমন্বয় মিটিংয়ে বার বার অবৈধ ড্রেজার বন্ধ করতে বলেছি প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, বরং আমি একা বিরোধিতা করে আসছি।

 

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে জানালে তিনি বলেন, ড্রেজার মেশিন বিষয়ে আপনি একটি লিখিত অভিযোগ দেন। আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট