1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 1:09 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

সোনারগাঁয়ে মারীখালী নদ ও খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

Reporter Name
  • Update Time : Tuesday, October 3, 2023,
  • 323 Time View

 

 

 

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মারীখালী নদ দখল করে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। স্থাপনা নির্মাণে নদের জায়গা ও সরকারি (খাস) জমি দখল করেছেন। এতে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে মহড়া দেওয়ার অভিযোগ রয়েছে। ফলে নদী ছোট হয়ে আসছে এবং নৌ চলাচল বন্ধ হয়ে যাচ্ছে।

 

সরেজমিন গিয়ে দেখা যায়, মেঘনা নদীর বৈদ্যের বাজার এলাকা দিয়ে ব্রহ্মপুত্র নদের দিকে বয়ে চলা মারীখালির নদীর রঘুভাঙ্গা এলকায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন স্থানীয় প্রভাবশালী মোজাম্মেল হোসেন। সে নদী দখল করে একটি তিনতলা বাড়ি নির্মান এবং নদী তীর সংলগ্ন সরকারি খাস জমি দখল করতে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে চলছে।

 

জানা যায়, মোজাম্মেল সোনারগাঁ পৌরসভার সাহাপুর মৌজার ১৬১ ও ১৬২ দাগে ৫ শতাংশ জমি ক্রয় করে। পরে সে তার ক্রয়কৃত জমিতে বিল্ডিং নির্মান না করে নদী দখল করে একটি তিনতলা বাড়ি নির্মান করে। এলাকাবাসী দখলের বিরুদ্ধে প্রতিবাদ করলে মামলা হামলায় ভয় দেখান।

 

স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান জানান, মোজাম্মেল হোসেন তার নিজের জমিতে বিল্ডিং না করে অবৈধভাবে সরকারি জমিতে নির্মান করেছে। বর্তমানে সে আমাদের কয়েকজনের ক্রয়কৃত জমি ও সরকারি খাস খতিয়ানের জমি দখল করতে আমাদের মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানি করছে। সে জমি দখল করতে কয়েকবার আমাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। সে থানা, আদালত, শালিস বিচারের রায় না মনে জোড়পূর্বক জমি দখলের পায়তারা করছে।

 

এলাকাবাসীর অভিযোগ, মোজাম্মেল হোসেন সরকারি সম্পত্তি দখল করে বাড়ি নির্মাণ করেছেন। সরকারি কর্মকর্তাদের অর্থের বিনিময়ে ম্যানজ করে তিনি দখলদারিত্ব করছেন।

 

মোজাম্মেল হোসেন বলেন, খাসের বিরুদ্ধে আমি ২০০০ সালে আদালতে মামলা করেছি। আমি আদালতের মাধ্যমে জমি ফেরত চেয়ে এ পর্যন্ত চারটি মামলা করেছি যা আদালতে চলমান। যেহেতু আমি মামলা করেছি তাই খাস জমি আমার।

 

সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম বলেন, কোনভাবেই সরকারি খাস সম্পত্তি ও নদের জায়গা দখল করতে দেওয়া যাবে না। সরেজমিনে পরিদর্শন করে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট