1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 1:02 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মাননা জানালো মৌলভীবাজার জেলা পুলিশ।

Reporter Name
  • Update Time : Friday, October 6, 2023,
  • 225 Time View

 

লুৎফর রহমান (রানা) মৌলভীবাজার জেলা প্রতিনিধি।
গতকাল (০৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে জেলার বিভিন্ন থানা এলাকায় গুনী শিক্ষকদের সম্মাননা জানানো হয়।

পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় মৌলভীবাজার জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণের মাধ্যমে শিক্ষকদের ফুল এবং শুভেচ্ছা উপহার পাঠানো হয়।

মৌলভীবাজার পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ জনাব রসময় মোহান্তকে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ফুল এবং শুভেচ্ছা উপহার তুলে দেন।

এসময় আবেগাপ্লুত হয়ে শিক্ষক রসময় মোহান্ত পুলিশ সুপারের সাথে কথা মুঠোফোনে কথা বলে ধন্যবাদ জানান এবং তার লেখা বই পুলিশ সুপারকে উপহার দেন।

মৌলভীবাজার সদর থানায় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা জনাবা ফয়জুন্নেছা কোরেশীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।

শ্রীমঙ্গলে অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার শ্রীমঙ্গল সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ জনাবা শামসুন্নাহার মহোদয়কে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার পৌঁছে দেন।

এছাড়া বড়লেখা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক এবং দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দীপক রঞ্জন দাস এবং জেলার অন্য থানা থেকে জেলা পুলিশের পক্ষ থেকে গুনী শিক্ষকদের শুভেচ্ছা উপহার পৌঁছে দেয়া হয়।

পুলিশ সুপার জনাব মোঃ মনজুর রহমান পিপিএম (বার) বলেন, “শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। আমি বা আমরা জীবনে যতখানিই শিখতে পেরেছি সেখানে শিক্ষকদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না। আজকে বিশ্ব শিক্ষক দিবসে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে তাদেরকে সম্মান জানানোর চেষ্টা করেছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট