1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 1:08 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

দাগনভূঞায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : Friday, October 6, 2023,
  • 404 Time View

 

দাগনভূঞায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টাবর) সকালে আতাতুর্ক সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আতাতুর্ক মিজান মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আতাতুর্ক সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইমাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও দাগনভূঞা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়েজ আহমেদ। বিশেষ বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ এনায়েত উল্যাহ, অত্র বিদ্যালয়ের সাবেক পরিচালনা পর্ষদের সদস্য মোঃ জসিম উদ্দিন ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। আরও বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান দিনা ও নবম শ্রেণির শিক্ষার্থী রাসিক বিন আমিন। এছাড়াও অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভার বক্তারা বলেন, এ দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়। একজন শিক্ষক তার মেধা, শ্রম, ও প্রজ্ঞার মাধ্যমে ছাত্রদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলেন। সমৃদ্ধ জাতি গঠনের মূল পথিকৃৎ শিক্ষকরা। শিক্ষকরা শুধু মানুষ গড়ার কারিগর নয়, জাতি নির্মাণের অভিভাবক। তাই শিক্ষকদের কখনই অবহেলা করা উচিত নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট