1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 12:56 pm
Title :
১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ

সোনারগাঁয়ে ঝলকের উদ্যোগে হাসিনা: এ ডটার্স টেল চলচ্চিত্র প্রদর্শনী

Reporter Name
  • Update Time : Friday, October 6, 2023,
  • 450 Time View

 

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দু’দিন ব্যাপী হাসিনা: এ ডটার্স টেল চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ মিলনায়তনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য, নারায়নগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলকের উদ্যোগে এ প্রদর্শণী শুরু হয়। শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত এ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
চলচ্চিত্র প্রদর্শনী সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন উপভোগ করেন। প্রদর্শনী দেখতে আসা দর্শনার্থীদের বিনামূল্যে টিকিট প্রদান করা হয়।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য মারুফুল ইসলাম ঝলক বলেন, হাসিনা: এ ডটার্স টেল চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের ত্যাগের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে। তাছাড়া ১৯৭৫ সালে একটি পরিবারকে নৃশংসভাবে হত্যার ঘটনা ও নিশ্চিহ্ন করার অপচেষ্টা সম্পর্কে জনগণ এ প্রামাণ্যচিত্রের মাধ্যমে আরো স্পষ্ট ধারণা নিতে পারবেন। পাশাপাশি একটি পরিবার বা ব্যক্তির পক্ষে কতটুকু ত্যাগ করা সম্ভব, সেটিরও একটি উদাহরণ সবাইকে দেখানো সম্ভব হবে বলে আমি মনে করি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকাবস্থায় পরিবারের সকল সদস্যসহ বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। তারপর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা ঘটনাপ্রবাহ নিয়ে এ প্রামাণ্যচিত্রটি তৈরি হয়েছে।
প্রদর্শনী অনুষ্ঠানে সোনারগাঁয়ের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের পাশাপাশি স্কুল শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট