1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 1:10 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

টানা ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দুলাল মিয়া

Reporter Name
  • Update Time : Saturday, October 7, 2023,
  • 516 Time View

 

স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের মরহুম শাহজাহান ওরফে ডেঙ্গর আলীর ছেলে ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী দুলাল মিয়া (৫০) অবশেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন।

স্থানীয়দের মতে গত মঙ্গলবার ৩ অক্টোবর সকাল সাড়ে দশটার দিকে একই ইউনিয়নের বাড়ি মজলিশ গ্রামের মৃত মজিব প্রধানের ছেলে মো: জামান প্রধান ব্যবসায়িক কাজের কথা বলে মৃত হাশেম প্রধানের ছেলে রাজ্জাকের বাড়ীতে ডেকে নিয়ে পূর্ব থেকে পরিকল্পিতভাবে জমি সংক্রান্ত বিষয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মো: ফজল মিয়াকে গালিগালাজ, কিলঘুষি দিয়ে নীলাফুলা জখম করে। এ সংবাদ পেয়ে আহতের ছেলে ইয়াছিন হোসাইন নির্ঝর ও ছোট ভাই মোঃ দুলাল মিয়া ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে দুলাল মিয়াকে এলোপাথাড়ি কুুপিয়ে পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে নারী-ভুড়ি বের করে রক্তারক্তি জখম করে।

আহতের ভাতিজা ইয়াছিন হোসাইন নির্ঝর জানান, তার বাবাকে ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে ঘাই মারিলে আমি আমার বাম হাত দিয়ে ঠেকাইলে আমার বাম হাতের কজ্বি কেঁটে রক্তাত্ব জখম হয়।
এসময় আমাদের ডাক চিৎকার শুনিয়া এলাকার লোকজন আগাইয়া আসিলে বিবাদীরা আমাদের খুন জখমের হুমকি দিয়ে সেখান থেকে চলিয়া যায়। এলাকার লোকজন আমাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার আমার চাচা দুলাল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে আমার চাচা
আহত দুলাল মিয়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় শুক্রবার রাতে আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।

এ ঘটনায় গত বুধবার সকালে আহতের ভাতিজা ইয়াছিন হোসাইন নির্ঝর, বাদি হয়ে সোনারগাঁও থানায় রাজ্জাক, মেহেদি, মহসীন, ইমদাদ হোসেন, জামান, শামীম, সজিব, শাহ আলমসহ, আরো ১০-১৫ জন অজ্ঞাতনামাকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
পরে সোনারগাঁও থানার এসআই মো. ইমরান হোসেন ঘটনার সঙ্গে জড়িত ইমদাদ হোসেন (৫৫) ও আরমানকে (৪৩) গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট