1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 10:47 am
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

কান্দাপাড়া শাহীবাড়ি প্রকাশ্যে গলাকেটে হত্যা থানায় এসে আত্মসমর্পণ  

Reporter Name
  • Update Time : Monday, October 9, 2023,
  • 647 Time View

 

এস এম আক্কাস আলী (আকাশ) : জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ:

 

সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলম সেখ (৫০) নামে এক রিক্সা চালককে প্রকাশ্য গলাকেটে হত্যা করেছে সাইফুল ইসলাম নামে এক যুবক। এ ঘটনায় খুনী যুবক সদর থানায় আটক আছে।

 

রোববার (৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।জানা যায়,নিহত আলম শেখ কান্দাপাড়া দক্ষিণ দিয়ার এলাকার মৃত জুড়ান আলীর ছেলে। আটক সাইফুল একই এলাকার আব্দুল বারিক মন্ডলের ছেলে।

 

স্থানীয়রা জানিয়েছে,অভিযুক্ত সাইফুল মানসিকভাবে অসুস্থ চলাফেরা কথাবার্তা সঠিক হয় না সে মানসিকভাবে ঠিক না

 

থানা সূত্রে জানা যায় দুপুরে থানার ভেতর প্রবেশ করে সাইফুল ইসলাম নামে এক যুবক বলতে থাকে আমি মানুষ মেরেছি। এসময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে ঘটনা সর্ম্পকে বর্ণনা দেয়।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া শাহিবাড়ি এলাকায় একটি দোকানে তুচ্ছ বিষয় নিয়ে আলম শেখের সাথে সাইফুলের কথা কাটাকাটি হয়।এরই এক পর্যায়ে আলম শেখকে দোকান থেকে বের করে এনে ধারালো ছুরি দিয়ে গলা কেটে ফেলে সাইফুল। এতে ঘটনাস্থলেই আলম সেখ মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুলকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট