1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:23 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

রেল উদ্বোধনে টিকেট কেটেই পদ্মা সেতু পারি দিলেন মাননীয় প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Tuesday, October 10, 2023,
  • 570 Time View

 

মোঃ বেলায়েত হোসেন।

মাদারীপুর জেলা প্রতিনিধি:-

 

প্রমত্তা পদ্মার উপর দিয়ে সড়কের পর এবার আরেকটি হুইসেল বাজানোর মাধ্যমে উদ্বোধন হলো , ট্রেন লাইনে পূরণ হলো দক্ষিণ বঙ্গের আরেকটি স্বপ্ন পূরন।

 

আজ ১০ অক্টোবর দুপুর ১২.২০ ঘটিকার সময় পদ্মা সেতু দিয়ে ট্রেন লাইন উদ্বোধন এর মাধ্যমেই পদ্মাসেতুর পর রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগে আরেকটি নতুন মাত্রা যোগ হলো রেল চলাচলের মধ্যমে।

 

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর রেলপথে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। ট্রেনে চড়ে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে পৌঁছান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

 

যাত্রাপথে স্বাগত জানাতে শিবচর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকে সড়কে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অপেক্ষা করতে দেখা যায়।

 

সরজমিনে দেখা গেছে, মঙ্গলবার সকাল থেকেই পদ্মাসেতুর এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল সীমিত রয়েছে। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রেললাইন সংলগ্ন সড়কে অবস্থানের জন্য প্রস্তুতি নিতে দেখা গেছে।

 

শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে হাজির হচ্ছেন। শিবচরের পাঁচ্চর রেল লাইন সংলগ্ন সড়কে এসে জড়ো হচ্ছে নানা শ্রেণিপেশার মানুষ।

 

রেলপথ উদ্বোধনের উদ্দেশ্যে সকাল ১০.১০ ঘটিকার সময় সড়ক পথে মাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১ টার দিকে তিনি মাওয়া প্রান্তে এসে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন বলে জানা যায়।

 

এসময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে প্রধানমন্ত্রী ছাড়া উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় এমপি সাগুফতা ইয়াসমিন, সেনা প্রধান এস এম সফিউদ্দিন আহম্মেদ, চীনের রাষ্ট্রদূত ও রেল সচিব হুমায়ুন কবির প্রমুখ।

 

এছাড়াও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, সংসদ সদস্য, মন্ত্রী পরিষদের সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট