1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 4:07 pm
Title :
১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ

শেখ হাসিনা সরকার অসহায়, গরীব, দুঃস্থদের পাশে রয়েছেন- এমপি হাবিবে মিল্লাত মুন্না

Reporter Name
  • Update Time : Tuesday, October 10, 2023,
  • 219 Time View

 

 

 

এস এম আক্কাস আলী (আকাশ)জেলা প্রতিনিধি:

 

 

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে   নৌকা মার্কায় ভোট চাই। এ নির্বাচনে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী  করে আবারো চতুর্থবার প্রধানমন্ত্রী করতে হবে তাই সবাই নৌকা মার্কায় ভোট দিবেন একথাগুলো বলেন- সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দআসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

 

সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের ১,২,৩ ও ৪  নং ওয়ার্ডের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের স্ব-শরীরে উপস্থিত হয়ে “লাইভ ভেরিফিকেশন ও মূল্যায়ন  সভা” অনুষ্ঠানে এসময়ে   হাবিবে মিল্লাত মুন্না আরো বলেন-জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি দেশে ব্যাপক উন্নয়ন করছেন এবং বিভিন্ন ধরনের ভাতা ও সুযোগ সুবিধা  দিয়ে আসছেন। আমরা জানি এ ভাতা টাকার পরিমান কম। ভাতা টাকা বৃদ্ধির জন্য চেষ্টা চলছে এখনও যারা ভাতা আওতায় আসেনি তাদের কে আনা হবে।

 

 

 

জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অসহায়, গরীব, দুঃস্থদের পাশে রয়েছেন তিনি মানবতার মা তিনিই সারাদেশে সাদৃশ্যমান উন্নয়ন করছেন যা দেশে-বিদেশে প্রশংসা হচ্ছে। ঠিক সেই সময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশের মানুষের ভালো চায় না তারা উন্নয়নে বিশ্বাসী নয়। দেশের জনগন তাদের সাথে নেই কারণ তারেক জিয়া হাওয়া ভবন সৃষ্টি করে শত শত কোটি টাকা দুর্নীতি করে বিদেশে গিয়ে পাড়ি দিয়ে বড় বড় কথা বলে নির্বাচন ঠেকানো যাবেনা সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আর আন্দোলনের নামে নাশকতা বিশৃঙ্খলা নৈরাজ্যের সৃষ্টি করলে এবার রক্ষা নেই সবাইকে শাস্তি পেতে হবে।

 

 

 

সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয় ও কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের আয়োজন ও বাস্তবায়নে- কালিয়াহরিপুর  ইউনিয়নের কালিয়া আব্দুল জব্বার স্মরণীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে – অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ,সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজ সেবা অফিসার মোঃ সোহেল রানা এবং কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব  মোঃ আব্দুস সবুর সেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক,সিরাজগঞ্জ  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, কালিয়া হরিপুর  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ  মোস্তাক আহমেদ , সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আব্দুল মান্নান মন্ডল, রফিকুল ইসলাম ভূট্র, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আহসান হাবীব খোকা  প্রমুখ।

 

 

 

এ সময়ে অনুষ্ঠানে  কালিয়াহরিপুর  ইউপি সদস্য মোঃ আবু বক্কার সরকার রকিবুল, মোঃ রিমন হাসান, মোঃ আব্দুস সালাম মন্ডল, মোঃ ফারুক আহম্মেদ মোঃ সাইফুল ইসলাম,মোঃ ইসমাইল হোসেন, মোঃ নুরু, মোছাঃ হালিমা খাতুন, ফাহমিদা রহমান মনি, মোছাঃ রেখা বেগম সহ এলাকার বীরমুক্তিযোদ্ধাগণ, সুধীজন, গুনীজন,এলাকার গন্যমান্য ব্যক্তিদের অনেকে উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

লাইভ ভেরিফিকেশনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজ সেবা অফিসার মোঃ সোহেল রানা বলেন সত্যতা যাচায় বাচাঁয় করে

 

মূলত, যারা প্রকৃত ভাতাভোগী তাহারায় যেন ভাতা পায়, সেজন্যই এই লাইভভেরিফিকেশনের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট