1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 7, 2026, 8:52 am
Title :
টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ

নোয়াখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৮ডাকাত গ্রেফতার

Reporter Name
  • Update Time : Saturday, October 14, 2023,
  • 237 Time View

 

ইয়াছিন শরীফ অনিক,
স্টাফ রিপোর্টার: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ অক্টোবর) ভোর রাতের দিকে উপজেলার বজরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন, মো.ইলিয়াছ হোসেন ওরফে সোহাগ (৩৫), মো.রাশেদ (২৫), মো.সাদ্দাম (২৮), মো.তানিম (২২), আব্দুর রহিম ওরফে আরফান (২৪), মো. সুমন (২৬), মো. খোকন (২২), মো.আল আমিন (২৭)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করেন এসআই বাসির উদ্দিন, এসআই মাসুম, এ এসআই ইব্রাহিম ভূঁইয়াসহ সঙ্গী ফোর্স। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে থানা পুলিশ।

এ সময় দুটি পাইপগান, ১টি হাতুড়ি, ১টি চাইনিজ কুড়াল, ২টি কিরিচ, দুটি মোবাইল, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট