1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 6:12 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

দেশের উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়ন অব্যহত থাকবে বললেন : সেনাপ্রধান  

Reporter Name
  • Update Time : Sunday, October 15, 2023,
  • 668 Time View

 

মোঃ নয়ন শেখ,স্টাফ রিপোর্টারঃ

 

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘ দেশের উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে। এই এলাকা আমার পূর্বপুরুষের ভিটা, আমি নাড়ির টানে এখানে বারবার ফিরে আসি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের অনেক সৃতি জড়িয়ে রয়েছে এখানে’।

 

রবিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মধুমতী নদীর তীরে করফা গ্রামে তাঁর পিতার নামে সদ্য নির্মিত মরহুম অধ্যাপক শেখ মোঃ রোকন উদ্দিন আহমেদ ১০ শষ্য বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন।

 

উদ্বোধনের পর তিনি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি কৃষ্ণচুড়ার গাছ রোপন করেন। একই কমপ্লেক্সে তিনি একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর তিনি করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এবং শিশু-কিশোরদের মাঝে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরন করেন।

 

স্থানীয় সুধীজনদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পর্যায়ক্রমে এলাকার উন্নয়নমুলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি উপস্থিত সুধীজনদের আশ্বস্ত করে। সবশেষে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

 

এ সময় সেনাপ্রধানের সাথে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহম্মদ রবিবার সকাল সাড়ে১০ টায় তাঁর সহধর্মিনী,ভাইসহ হেলিকপ্টারযোগে লোহাগড়া শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অবতরণ করেন এবং নির্ধারিত কর্মসূচি শেষে ফের হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে লোহাগড়া ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট