1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 7, 2026, 10:22 am
Title :
টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ

সিরাজগঞ্জ পৌরসভার নাগরিক সংবর্ধনায় সিক্ত পৌর মেয়র মুক্তা।

Reporter Name
  • Update Time : Monday, October 16, 2023,
  • 454 Time View

 

 

এস.এম আক্কাস (আকাশ) জেলা প্রতিনিধি :

 

সোমবার (১৬ অক্টোবর) সিরাজগঞ্জ পৌরসভা চত্বরে সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।

 

জাতীয় জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধন ২০২৩ কার্যক্রমে শ্রেষ্ঠ পৌরসভা ক্যাটাগরিতে সারা দেশের ৩২৮ টি পৌরসভার মধ্যে সিরাজগঞ্জ পৌরসভার অসাধারণ অবদান রাখায় পৌরবাসীর পক্ষ থেকে মেয়র মুক্তাকে স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনা দেওয়া হয় এবং সিরাজগঞ্জের গুণিজন ও বিভিন্ন পেশাজীবি মানুষের ফুলেল শুভেচ্ছায় ভূষিত হন।

 

পৌরসভার প্যানেল মেয়র নুরুল হকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় মুক্তা বলেন, এই কৃতিত্ব শুধু একা আমার নয়, এ কৃতিত্ব প্রতিটি পৌর নাগরিকের। আগামীতে ১৪৫ কোটি টাকার কাজের প্রতিশ্রুতি দিয়ে পৌরসভার নানামুখী উন্নয়নের কথা তুলে ধরে বক্তব্য শেষ করেন। এছাড়াও প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের স্মৃতিচারন করে কৃতজ্ঞতা প্রকাশও করেন তিনি।

 

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, চেম্বার অফ কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামিলীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট বিমল কুমার দাস, যুগ্ন সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী সহ অনেকে।

 

উল্লেখ্য গত ৬ অক্টোবর হোটেল কন্টিনেন্টালে মেয়রকে এ পুরষ্কার দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট