1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 9:28 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

পঞ্চগড়ে ২ প্রসূতি মায়ের বিনা পয়সায় অপারেশন করলেন সিভিল সার্জন 

Reporter Name
  • Update Time : Monday, October 16, 2023,
  • 283 Time View

 

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

 

পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা পয়সায় প্রসূতি মায়ের সিজার, হাইড্রোসিল ও অন্যান্য অপারেশন করছেন সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী। গতকাল সোমবার সকালে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ প্রসূতি মায়ের সিজার ও একজনের হাইড্রোসিল অপারেশন করেন সিভিল সার্জন। এসময় বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবীর উপস্থিত ছিলেন। প্রতি সোমবার তিনি বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে অপারেশন কার্যক্রম চালাচ্ছেন।

 

 

পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী পঞ্চগড়ে যোগদানের পর থেকে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বিভিন্ন মুখি কর্মসূচি হাতে নিয়েছেন। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কেন্দ্র গুলো পরিস্কার পরিচ্ছন্ন করেছেন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অপারেশন থিয়েটারগুলো চালু করেছেন। এসব অপারেশ থিয়েটার চালু করে তিনি নিজেই অপারেশন কার্যক্রম পরিচালনা করছেন। দাপ্তরিক কাজের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অপারেশন কার্যক্রম পরিচালনা করছেন তিনি। এজন্য তিনি জেলা সদর থেকে অবেদনবিদ নিয়ে এসে অপারেশ করছেন।

 

 

সিভিল সার্জনের এমন উদ্যোগে এলাকার সাধারণ মানুষ বিনা পয়সায় বিভিন্ন অপারেশন ও সিজার করতে পারায় অনেক খুশি। তাঁর এই মহোতি কাজে তিনি জেলা জুড়ে প্রশংসিত হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট