1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 9:22 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

কাঁচপুরে বাস টার্মিনালের নির্মাণ কাজের জন্য ডিএসসিসির উচ্ছেদ অভিযান

Reporter Name
  • Update Time : Monday, October 16, 2023,
  • 223 Time View

 

 

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে আন্তঃ জেলা বাস টার্মিনালের নির্মাণ কাজ শুরু করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) উচ্ছেদ অভিযান চালিয়েছে। এ জন্য টার্মিনাল নির্মাণের নির্ধারিত জায়গার ওপর সড়কের আশেপাশের প্রায় অর্ধ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। সোমবার দিনব্যাপী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ ও স্থানীয় প্রশাসন তাদের সহযোগিতা করেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, সড়ক ও জনপথ বিভাগের ১২ বিঘা জমির ওপর সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে ২৮ কোটি টাকা ব্যায়ে কাঁচপুরে আন্তঃ জেলা বাস টার্মিনালের নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে। এজন্য বালু ভরাট থেকে শুরু করে বিভিন্ন কাজে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে ৫ দিন আগে থেকে নোটিশ দেওয়া হয়। নোটিশের প্রেক্ষিতে এ অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দোকানপাট উচ্ছেদ করা হয়।

গত ৯ আগস্ট দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে টার্মিনালের মাটি ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, চালক, হেলপার ও কর্মচারীদের জন্য ছাউনি নির্মাণসহ টার্মিনালকে বাস রাখার উপযোগী করে তোলা হবে। এ টার্মিনাল থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলায় বাস চলাচল করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট