1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:24 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

মাগুরা জেলা জাসাসের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ শহীদুজ্জামান মিথ্যে মামলায় কারাগারে

Reporter Name
  • Update Time : Tuesday, October 17, 2023,
  • 384 Time View

 

মাগুরা সংবাদদাতা:

 

মাগুরা জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সিনিয়র যুগ্ন আহবায়ক, বিশিষ্ট কথা সাহিত্যিক ও একজন সম্মানিত শিক্ষক মোঃ শহীদুজ্জামানকে মোহাম্মদপুর জি আর ১৬৬/২৩ মামলায় আদালতে হাজিরা দিতে গেলে গত ১৫ অক্টোবর রবিবার জেল হাজতে পাঠানো হয়। মাগুরা জেলা জাসাসের পক্ষ থেকে সংগঠনটির আহবায়ক এডঃ কাজী মিহির ও সদস্য সচিব মোঃ ফেরদৌস রেজা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন মাগুরা জাসাসের সম্মানিত সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ শহীদুজ্জামান প্রকৃত অর্থে একজন শিক্ষিত ও সজ্জন ব্যাক্তি, তাকে উদ্দেশ্য মূলক ভাবে এই মামলায় জড়িয়ে ফেসিবাদী সরকার পরোক্ষভাবে সমাজের কণ্ঠ রোধ করতে চাইছে। তারা অবিলম্বে মোঃ শহিদুজ্জামানের মুক্তি দাবি করেন। অন্য দিকে, জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন এক যৌথ বিবৃতির মাধ্যমে বলেন ভোটার বিহীন এই সরকারের কাছে জনগণের কোনো অধিকার নেই, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার প্রশাসন ও বিচার বিভাগের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ করছে। আদালতে হাজিরা দিতে গেলে জাসাস নেতা মোঃ শহিদুজ্জামানকে হাজতে প্রেরণকে সম্পূর্ণ ভাবে অগণতান্ত্রিক বলেও অবিহিত করেন। মাগুরার গণমানুষের নেতা জনাব আলহাজ মনোয়ার হোসেন খান বলেন এই ফেসিবাদীর সরকারের শাসনে দেশের কোনো মানুষই নিরাপদ না, মিথ্যে ও গায়েবি মামলায় অহরহ বিএনপির নেতা কর্মীদের জেলে পাঠানো হচ্ছে , এটা সম্পূর্ণ ভাবে মানবতা বিরোধী, তিনি অবিলম্বে মোঃ শহিদুজ্জামানের মুক্তি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট