1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 7:54 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

এসিড নিক্ষেপের দায়ে স্বামীর আমৃত্যু কারা দন্ড দিয়েছে আদালত

Reporter Name
  • Update Time : Tuesday, October 17, 2023,
  • 280 Time View

 

 

এস.এম আক্কাস আলী( আকাশ) জেলা প্রতিনিধি

:

সিরাজগঞ্জের বেলকুচিতে স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে সাইফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিজ্ঞ বিচারক মো. আবুল বাশার মিঞা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাঁতী গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে।

ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড. জেবুন্নেছা এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরন সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৬ নভেম্বর রাতে দেড়টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে স্ত্রী সালমাকে ঘুমন্ত অবস্থায় মুখমণ্ডলে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে সালমার মুখ ঝলসে যায়। তার চিৎকারে পরিবারের লোকজন উঠে তাকে দ্রুত বেলকুচি হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার ঢাকায় নেয়া হয়। এ ঘটনায় ভিকটিম সালমার বাবা ছলেমন ফকির বাদী হয়ে বেলকুচি থানায় সাইফুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর পুলিশ আসামি সাইফুলকে গ্রেপ্তার করে। মামলার বিচাকার্য শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট