
রুবেল মাহামুদ শ্রীপুর গাজীপুর
গাজীপুরের শ্রীপুর উপজেলার ৬ নং বরমী ইউনিয়ন কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৩ আসনের সাংসদ এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, তিনি বর্তমান সরকারের উন্নয়ন কথা তুলে ধরেন।বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের বিভিন্ন দপ্তরের সামাজিক নিরপত্তা বেষ্টনীর আওতায় উপকার ভোগীদের সাথে এই মত বিনিময় সভা ও আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। এই সময় তিনি অসহায় মানুষের সাথে কুশল বিনিময় করেন।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ৬ নং বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেন সাহেব এবং পরিচালনায় ছিলেন জনাব মো: হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক বরমী ইউনিয়ন আওয়ামীলীগ,ও সদস্য, বরমী ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব এড.শামসুল আলম প্রধান,জনাব শাফি উদ্দিন মোড়ল,সহ-সভাপতি, গাজীপুর জেলা আওয়ামীলীগ,জনাব হুমায়ুন কবির হিমু, সভাপতি, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ, জনাব আলহাজ্ব, এড.হারুন অর- রশীদ ফরিদ, সাধারণ সম্পাদক, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ, জনাব আনোয়ার হোসেন উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ,আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীপুর, জনাব মাহতাব উদ্দিন ভাইস চেয়ারম্যান, শ্রীপুর উপজেলা পরিষদ,জনাব লুৎফুন্নাহার মেজবাহ মহিলা ভাইস চেয়ারম্যান, শ্রীপুর উপজেলা পরিষদ,জনাব মোঃ শেখ আব্দুল লতিফ, সদস্য,গাজিপুর জেলা আওয়ামীলীগ, জনাব আলী আমজাদ পন্ডিত,সভাপতি, বরমী ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের বক্তৃতায় মুখরিত ছিলো বরমী ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণ।
বক্তারা বলেন,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো গাজিপুর -৩ আসনের সাংসদ এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ভাইকে আরো বেশী ভোটের মাধ্যমে বিজয় লাভ করবো এবং মন্ত্রীত্ব কামনা করেন।
মত বিনিময় ও আলোচনা সভা শেষে দুপুরের খাবারের আয়োজনে অংশ নেন নেতা কর্মী সহ হাজার হাজার সাধারণ জনগণ।
কানায় কানায় পূর্ণ ছিলো বরমী ডিগ্রি কলেজ প্রাঙ্গণ।