1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:25 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

৩০০ কর্মকর্তা নিয়ে ‘মুজিব’ সিনেমা দেখলেন ফরিদপুরের ডিসি

Reporter Name
  • Update Time : Wednesday, October 18, 2023,
  • 365 Time View

 

মামুন ফরিদপুর জেলা প্রতিনিধি

 

তিন শতাধিক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সিনেমা হলে গিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা দেখলেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার। সোমবার রাতে ফরিদপুর শহরের বনলতা সিনেমা হলে গিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি দেখেছেন তারা।

 

ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ এস এম শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটন আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, এনডিসি এ এস এম শাহাদাত হোসেন, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহাম্মেদ বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক কর্মকর্তা পর্দায় সিনেমাটি উপভোগ করেন।

এর আগে শুক্রবার দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহের দুই শতাধিক স্ক্রিনে সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এখানে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। এছাড়া ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ অভিনয় করেছেন।

 

অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট