1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 7, 2026, 10:20 am
Title :
টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইটি ঘর পুড়ে ছাই নোয়াখালীতে

Reporter Name
  • Update Time : Wednesday, October 18, 2023,
  • 222 Time View

 

ইয়াছিন শরীফ অনিক,

স্টাফ রিপোর্টার: নোয়াখালীর সেনবাগে মিস্ত্রির ভুল কাজের কারণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ওমান প্রবাসীর বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে পুরো পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

 

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বড়চারি গাঁও গ্রামের কাজীমুদ্দিনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছেন।

 

ওমান প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে ইয়াসমিন আক্তার বলেন, মঙ্গলবার সকালের দিকে আমার ছোট বোন মাদরাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তখন তার জন্য মা নাস্তা বানাতে যায়। গ্যাসের পাইপের সমস্যা থাকায় পার্শ্ববর্তী এক মিস্ত্রীকে ডেকে আনেন মা। মিস্ত্রি গ্যাসের পাইপের মুখে নতুন রেগুলেটর লাগিয়ে চুলার সুইচ চালু করলে আসস্মিক আগুন লেগে যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে একে একে বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে আমাদের এক সিমটি লবণ, এক টুকরা কাপড়ও নেই। মুহূর্তেই নিঃস্ব হয়ে গেছে আমাদের পরিবার।

 

সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বাপ্পী হোসাইন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

সেনবগা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, বিষয়টি আমি জেনেছি। ভুক্তভোগী পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট