1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 9:36 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

গাজীপুরে প্রথম সংবাদ সম্মেলনের ভুল সংশোধনী করতে দ্বিতীয় বার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। 

Reporter Name
  • Update Time : Wednesday, October 18, 2023,
  • 293 Time View

 

মোঃ হাইউল খান

গাজীপুর জেলা প্রতিনিধি

বুধবার (১৮ অক্টোবর) সকালে গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তায় কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত (১৬ অক্টোবর)সোমবার প্রথম সংবাদ সম্মেলনের ভুল সংশোধনী করতে দ্বিতীয় বার সংবাদ সম্মেলন করেন, গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি মোঃ আব্দুস সোবাহান।

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন , আমি মোঃ আব্দুস সোবাহান, সভাপতি গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপ। গত ১৫/১০/২৩ ইং তারিখে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় গাজীপুর আড়ৎদার মালিক গ্রুপের ব্যবসায়ী সদস্য ২০ জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর বিভিন্ন লোক মারফত শুনতে পারি যে, ঐ কুচক্রী মহলের লোকজন মামলা দায়েরের ক্ষেত্রে থানা পুলিশের কাছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ভাগিনা ও বাবুর্চির নাম ভাঙ্গিয়ে এবং ঐ কুচক্রী মহলের সদস্য সাইদুল, তারিফ মাহমুদ ও তৌহিদুল ইসলাম মুজিবর এরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের প্রভাব খাটিয়ে আমাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে বলে এলাকাবাসীর মাঝে প্রচার করে বেড়াচ্ছে। উল্লেখ্য, যে, আমাদের বাজার ও বাজারের সদস্যদের উপর হামলার বিষয়ে গত ১৬/১০/২৩ইং তারিখে রোজ সোমবার বিকাল ৩.০০ ঘটিকার সময় আমি একটি সংবাদ সম্মেলন করি। সংবাদ সম্মেলনে বলেছিলাম, থানা পুলিশকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ভাগিনা এবং বাবুর্চির নাম ভাঙ্গিয়ে মামলা করেছে এ কথাটি আমার বলা ঠিক হয়নি। তবে, নুরুল হক জামাত ইসলামের স্বক্রীয় সদস্য এবং খারাপ প্রকৃতির লোক। তার সহযােগী তৌহিদুল ইসলাম মুজিবর, সাইদুর, তারিফ এরা ভূমি দস্যু, তারা খারাপ প্রকৃতির লোকের সাথে চলাফেরা করে। এই কুচক্রী মহলের কিছু খারাপ লোক দিয়ে পুলিশের মান সম্মান নষ্ট করে দিবে বলে ভয়-ভীতি দেখিয়ে আমাদের নামে মিথ্যা মামলা রুজু করায়। তবে আমাদের ওপর হামলার বিষয়ে জিএমপি’র বাসন থানায় আমাদের মামলা রুজু করার বিষয়ে মামলাটি রুজু করার আশ্বাস দিয়েছেন বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট