1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 9:30 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

নোয়াখালী প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

Reporter Name
  • Update Time : Sunday, October 22, 2023,
  • 246 Time View

 

 

ইয়াছিন শরীফ অনিক ,

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নোয়াখালী প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

 

১৯৭২ সালের ২৩ জুন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে নোয়াখালী প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা থাকাকালে পিতার স্মৃতিধন্য এ প্রেসক্লাব পরিদর্শন করেন।

 

শনিবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী প্রেসক্লাবের নব- নির্বাচিত কমিটির সভাপতি বখতিয়ার সিকদার ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে প্রেসক্লাব নেতৃবৃন্দ ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।

 

পরে যাদুঘর, লাইব্রেরিসহ বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে ঘুরে দেখেন নোয়াখালী প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় নোয়াখালী প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, যুগ্ন সম্পাদক এ আর আজাদ সোহেল, কোষাধ্যক্ষ মো: আলাউদ্দিন শিবলু, সাহিত্য সংস্কৃতি প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী আমিনুল ইসলাম ভূঁঞা রুবেল, সদস্য আব্দুল মোতালেব, সদস্য মো: মাহবুবুর রহমান ও সদস্য নুর রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট