1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 9:35 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

সোনারগাঁয়ে দুর্গোৎসবের সপ্তমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন দুলাল

Reporter Name
  • Update Time : Sunday, October 22, 2023,
  • 344 Time View

 

স্টাফ রিপোর্টারঃ
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারা দেশের ন্যায় নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার সকল দুর্গা মন্দির গুলো সেজে উঠেছে পূজোর উপযুক্ত সাজে। সারাদিন সনাতন ধর্মের অনুসারী ও ভক্তবৃন্দদের উপস্থিতি পরিবেশকে তুলেছে উৎসব মুখোর।

সনাতনী হিন্দুগণের আনন্দের অংশ হতে গত ২১’শে অক্টোবর শনিবার মধ্যাহ্ন হতে গভীর রাত পর্যন্ত সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য এ.এইচ.এম. মাসুদ দুলাল সমগ্র উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে উপস্থিত হয়ে সকলের সাথে মতবিনিময় করেন।

দেবী দুর্গার ভক্তরাও তাদের ভবিষ্যৎ নেতাকে পেয়ে উল্লাসিত হয়। প্রান খুলে তাদের সুখ-দুঃখের কথা জানিয়েছেন। তাদের প্রিয় নেতা মাসুদ দুলালও ভক্তদের যেকোনো বিপদে আপদে পাশে থেকে সেবা করার আশ্বাস দেয়।

পৌরসভার বানীনাথ পুর শ্রী শ্রী গৌর নিতাই আখড়া ও ভট্টপুর শ্রী শ্রী দুর্গা মন্দির, সাতভাই পাড়া লোকনাথ মন্দির, বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম, বৈদ্যের বাজার রামগঞ্জ দুর্গা পূজা মন্ডপ, সাদিপুরের নয়াপুর এলাকার সিমতলী পূজা মন্ডপ সহ পৌরসভা, সাদিপুর ইউনিয়ন, বৈদ্যের বাজার ইউনিয়নের মতো বেশ কয়েকটি ইউনিয়নের একাধিক পূজা মন্ডপে বিচরণ করেন মাসুদ দুলাল।

পূজা মন্ডপে বিচরণ কালে স্থানীয় জনপ্রতিনিধিগন, পূজা মন্ডপের পরিচালক ও সভাপতি-সাঃ সম্পাদক, সনাতন ধর্মীয় পন্ডিত ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পেশার জনগণ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট