1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 11:17 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ 

Reporter Name
  • Update Time : Sunday, October 22, 2023,
  • 322 Time View

 

মাদারীপুর জেলা প্রতিনিধি : মোঃ বেলায়েত হোসেন।

 

মাদারীপুর জেলার সদর উপজেলার শিরখাড়ার বল্লভদী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সন্দেহে ভাজন পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন, সৈয়দপুর এলাকার বাগেরহাট জেলার আছির উদ্দিন শেখের ছেলে-রাজু শেখ ওরফে বখতিয়ার(৩৮) বাগেরহাট জেলার-জয়নাল মল্লিকের ছেলে

মল্লিক রহমত আলী (৪০) বাগেরহাট জেলার রাখাল গাছি এলাকার-আছির উদ্দিন এর ছেলে-মতিয়ার শেখ (৪৫) সাতক্ষীরা জেলার-রজ্জব আলী গাজীর ছেলে-মহাসিন গাজী (২৪) খুলনা জেলার সবুর সরদার এর ছেলে-ইমরান সরদার ওরফে বাচ্চু সরদার( ২৩)

 

এসময় গ্রেফতারকৃত ডাকাতদের সাথে থাকা আরো ৪/৫ জন ডাকাত পালিয়ে গেছে বলে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদের কাছে থেকে ১টি পিকআপ ১টি শাবল, ৩টি ড্রাম, ১টি চাকু,১টি চাপাতি উদ্ধার করা হয়।

 

ঘটনার বিষয়ে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই আব্দুর রহমান বলেন, আমরা রাত্রকালীন ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায় রাত্র ৩.৫ ঘটিকার সময় মাদারীপুর সদর থানা ধীন শিরখাড়া এলাকার বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে শিরখাড়া ইউনিয়নের বল্লভদী এলাকার পোস্ট অফিস মোড় পাকা রাস্তার উপরে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করার জন‍্য প্রস্তুতি গ্রহন করছেন।

 

আমি সাথে সাথে মোবাইল ফোনের মাধ‍্যমে ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করিয়া উক্ত সংবাদের সত‍্যতা যাচাই করার জন্য ফোর্সসহ পৌছাই, আই সি, মোহাম্মদ মনির হোসেনের নেতৃতে একটি পিকআপ সহ সংঘবদ্ধ ৫ জন ডাকাত কে আটক করতে সক্ষম হয়েছি।

 

শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রডের আই সি, মোহাম্মদ মনির হোসেন জানান একদল ডাকাত শিরখাড়ার বল্লভদীতে ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহন করছিলেন তখনই তাদের আটক করা হয়।

 

তাহারা আন্তঃজেলা ডাকাত দলের সংঘবদ্ধ চক্রের সদস্য তাহারা দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে থাকে আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট