1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 11:20 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

রামগড়ে বীর মুক্তিযোদ্ধা সন্তানের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : Monday, October 23, 2023,
  • 285 Time View

 

 

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে নুর আলম (৫০) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত লাশটি রামগড় পৌরসভার তৈছালা পাড়া এলাকার বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা সোলতান আহাম্মদের বড় ছেলে। তার রায়হান (১২) ও রাকিব (১০) নামে আরো দুই জন সন্তান রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৩ অক্টোবর) ভোরে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র মসজিদের অযুখানার পাশে মুসল্লিরা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশ ও তার স্বজনদের খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয় কাউন্সিলর নুর মোহাম্মদ শামিম জানান, নুর আলম দীর্ঘ ২৫ বছর মানসিক ভারসাম্যহীন। সে ওই মসজিদ কোয়াটারের পাশের পরিতাক্ত একটি কক্ষে থাকতো মাঝে মধ্যে বাড়িতে যেতো।

নিহতের পিতা বীর মুক্তিযোদ্ধা সোলতান আহাম্মদ জানান, তার ছেলে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের বাগানে মাসিক বেতনে শ্রমিকের কাজ করতো। মানসিক সমস্যা দেখা দিলে কর্তৃপক্ষ তাকে বাগানের চাকুরীতে আর নিয়মিত করেনি।

রামগড় থানার উপ-পরিদর্শক মো: জাফর আলম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট