1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 11:20 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

কালিহাতীতে আব্দুল লতিফ সিদ্দিকী’র পথসভায় জনতার ঢল

Reporter Name
  • Update Time : Monday, October 23, 2023,
  • 388 Time View

 

মো: আনিসুর রহমান শেলী , টাঙ্গাইল :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১৩৩ টাঙ্গাইল ০৪ কালিহাতী আসনের রাজনীতি উত্তপ্ত হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য জননেতা আব্দুল লতিফ সিদ্দিকী’র গণসংযোগ অব্যাহত ভাবে চলছে। আব্দুল লতিফ সিদ্দিকীকে রাজনীতির মাঠে পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত তার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। পথসভায় নারী পুরুষ সকল নেতাকর্মীদের কন্ঠে শেখ হাসিনা, শেখ হাসিনা স্লোগানে মুখরিত হয়।

রবিবার (২২ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্ত্বরে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পথসভা করেন আব্দুল লতিফ সিদ্দিকী।

পথসভায় আব্দুল লতিফ সিদ্দিকী’র সাথে তার সহধর্মিণী ও সাবেক সাংসদ লায়লা সিদ্দিকী উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী নেতা, নাগবাড়ী ইউপি সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন, বীরবাসিন্দা ইউপি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, পারখী ইউপি সাবেক চেয়ারম্যান আঃ রাজ্জাক, কালিহাতী বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন প্রমুখ। এলেঙ্গা পৌর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের তৃণমূলের পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পথসভা জনসভার রুপ ধারণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট