1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 11:17 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

সিরাজগঞ্জ যমুনা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশমাছ শিকার করার দায়ে ৫ জনের জরিমানা 

Reporter Name
  • Update Time : Thursday, October 26, 2023,
  • 335 Time View

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ :

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ এর সফলকরণের নিমিত্তে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর অংশ হতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশমাছ শিকার করার দায়ে ৫ জন জেলেকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত এবং জালপুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত ইলিশ মাছ গুলো মাদ্রাসায় বিতরণ করা হয়।

 

বুধবার (২৫ অক্টোবর) সকাল হতে সন্ধ্যা পর্যন্ত যমুনা নদীতে অভিযানকালে সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ সহ ৫ জন জেলেকে আটক করা হয়।

সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান উক্ত অভিযানে উপস্থিত হয়ে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ জনকে ৫০০০/- জরিমানা করেন সিরাজগঞ্জ এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন।

 

উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বি এবং আনসার ব্যাটালিয়ন, সিরাজগঞ্জের সহকারী প্লাটুন কমান্ডার মোঃ রফিবুল ইসলাম ও তাঁর টিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট