1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 4:06 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ইশরাকের ছোট ভাইসহ ৬ বিএনপি নেতা রিমান্ডে

Reporter Name
  • Update Time : Sunday, October 29, 2023,
  • 295 Time View

 

 

 

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির নেতা ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেনসহ ৬ বিএনপি নেতার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 

রোববার আসামিদের আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন বিএনপিপন্থী আইনজীবীরা। শুনানি শেষে ছয় বিএনপি নেতার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত।

 

এর আগে, রোববার দুপুরে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গুলশানের বাসভবনে অভিযান চালায় পুলিশের গোয়েন্দা বিভাগ। এ সময় তাকে না পেয়ে ছোট ভাই ইশফাক হোসেন ও গাড়িচালক রাজিবকে নিয়ে যায় পুলিশ।

 

এদিন সকালে গুলশান-২’এর বাসা থেকে আটক করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এ ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় অভিযান চালায় ডিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট