1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 8:15 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

Reporter Name
  • Update Time : Thursday, November 2, 2023,
  • 351 Time View

 

এস.এম আক্কাস আলী (আকাশ)জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঞ্চল্যকর ভাইয়ের হাতে ভাই খুনের মামলার পলাতক প্রধান আসামি মজনু মিয়াকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার সকালে বগুড়া সদর থানা এলাকার তিনমাথা মোড়ের ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করা হয়। মজনু মিয়া উল্লাপাড়া উপজেলার সড়াতৈল এলাকার আব্দুল মজিদ আকন্দের ছেলে।

বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মোঃ মারুফ হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আাসামি মো. মজনু মিয়া এবং ভিকটিম আব্দুস সাত্তার আপন ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিলো। এরই জের ধরে গত ২৯ অক্টোবর (রবিবার) দুপুরে তাদের মধ্যে মারামারির সৃষ্টি হয়। এক পর্যায়ে আসামি মজনু লাঠি দিয়ে ভিকটিমকে সজোরে মাথায় আঘাত করে আহত করে।
পরে ভিকটিমকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থান থেকে আসামী মজনু মিয়াকে গ্রেফতার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট