1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 2:55 am
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

সাকোয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষের রাজকীয় বিদায়

Reporter Name
  • Update Time : Thursday, November 2, 2023,
  • 471 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসকে রাজকীয় বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে কলেজ শিক্ষক মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে গভর্নিং বডির সভাপতি সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ, সদস্য শরিফুল ইসলাম, বিদায়ী সহ. অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস, সহ. অধ্যাপক আল্লামা রেজা পাহলবী, সহ. অধ্যাপক কানিজ আক্তার, সহ. অধ্যাপক আব্দুল হাকিম খন্দকার, সহ. অধ্যাপক মকবুল হোসেন, সহ. অধ্যাপক সাইফুল ইসলাম, সহ. অধ্যাপক হাফিজুর রহমান, সহ. অধ্যাপক শাহীনূর ইসলাম, সহ. অধ্যাপক এন এ রবিউল হাসান লিটন, সহ. অধ্যাপক প্রফুল্ল চন্দ্র, সহ. অধ্যাপক মাবিকুল হায়দার, সহ. অধ্যাপক আমানুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় কলেজের গভর্নিং বডির সদস্য, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

১৯৯৩ সালে সাকোয়া ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাকালীন সময় সহ. অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সাত বছর তিনি সাকোয়া ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ৩০ বছর ধরে সুনামের সহিত শিক্ষকতা করে অবসরে জান। ২ নভেম্বর ছিলো তাঁর শেষ কর্মদিবস।

অনুষ্ঠানে কলেজের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বিদায়ী সহ. অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট