1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 8, 2026, 11:25 am
Title :
১০ মাইল যেতে ২ ঘণ্টা—এই দুর্ভোগ থেকে মুক্তি চাই: জাতীয় সংসদে মিলনের জোরালো দাবি কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গজারিয়ায় জবাইকৃত ১৩টি ঘোড়া ফেলে পালালো চক্রের সদস্যরা সালথায় এক যুগ পর ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত

সোনারগাঁয়ে নৌপথ ও সড়কে অবরোধ, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : Thursday, November 2, 2023,
  • 315 Time View

 

শাহারুখ আহমেদঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে নৌপথ অবরোধ করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকালে সোনারগাঁয়ের বারদী ও আনন্দবাজার এলাকায় মেঘনা নদীতে একটি ট্রলারে চড়ে জেলা যুবদলের নেতাকর্মীরা এ অবরোধ কর্মসূচী পালন করেন। এছাড়াও এশিয়ান হাইওয়ের সড়কের মরিচটেক এলাকায় ছাত্র দলের নেতাকর্মীরা সড়কে আগুন জ্বেলে অবরোধ কর্মসূচী পালন করে।
মেঘনা নদীতে অবরোধ পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের সদস্য সচিব খাইরুল ইসলাম সজীব।
তিনি জানান, আমাদের নেতাকর্মীরা সকালে সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবরোধ কর্মসূচী সফল করতে একটি ট্রলারে ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করে। আমাদের অবরোধ সফল করতে নেতাকর্মীরা রাজপথের পাশাপাশি নৌপথেও আছেন। এছাড়াও ছাত্রদলের নেতাকর্মীরা এশিয়ান হাইওয়ে সড়কে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে অবরোধ পালন করে।
সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. মোসাবেরুল হক বলেন, মেঘনা নদীতে বিএনপির নেতাকর্মীদের অবরোধ ও মিছিলের বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট