1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 5:00 am
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

গাজীপুরে গার্মেন্টস ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন, কামরুল আহসান সরকার রাসেল।

Reporter Name
  • Update Time : Monday, November 6, 2023,
  • 365 Time View

 

মোঃ হাইউল খান,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

 

সাম্প্রতিক সময়ে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি আদায়কে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে কিছু দুষ্কৃতকারী মিথ্যা তথ্য দিয়ে তাদের মধ্যে অসন্তুস সৃষ্টি করে নানা প্রকার ভাঙচুর অগ্নি সন্ত্রাস সৃষ্টি করার পাঁয়তারা করছে। সেই লক্ষ্যে গার্মেন্টস শ্রমিকদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় । এই সুযোগটা যেন আর কেউ নিতে না পারে সেজন্য গার্মেন্টস শ্রমিকদের ঐক্যবদ্ধ করার বিষয়ে গতকাল গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার রাসেলের উদ্যোগে চারটি গার্মেন্টস ফেডারেশনের নেতৃবৃন্দ সাথে এক জরুরী মতবিনিময় সভা করেন মতবিনিময় সভায় নেতৃবৃন্দের কাছে যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন কিছু দুষ্কৃতিকারী গার্মেন্টস শ্রমিকদের ভুল বুঝিয়ে তাদেরকে উস্কানি দিচ্ছেন এবং অশান্ত পরিবেশ সৃষ্টি করছেন। এ ধরনের ঘটনার যেন আর না ঘটে সেদিকে খেয়াল রাখার জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ওয়ার্কস ফেডারেশনের সভাপতি সৈয়দ আব্দুল জলিল, বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন তনু, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সহ—সভাপতি মোঃ আব্দুল আজিজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট