1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 8:55 am
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

তাদের ওহী লন্ডন থেকে নাযিল হচ্ছে; এমপি খোকা

Reporter Name
  • Update Time : Tuesday, November 7, 2023,
  • 208 Time View

 

শাহারুখ আহমেদঃ
সারা দেশে অবরোধের নামে পেট্রোল ঢেলে আগুন দিচ্ছে। সন্ত্রাসদের বিকাশে টাকা দিয়ে গাড়ীতে আগুন দিতে উৎসাহ করছে। সাধারণ মানুষের যান মালের ক্ষতি করছে। এরা জাতির শত্রু এরা স্বাধীনতা বিরোধী জামায়াত বিএনপির সন্রাসী, এদের প্রতিহত করতে হবে। আগের মতো এরা গর্ত থেকে বের হয়ে নাশকতা করে আবার গর্ত ঢুকে যায়। তাদেরকে লন্ডন থেকে ওহী নাযিল হচ্ছে, বিভিন্ন মামলার আসামি হয়ে তিনি এখন লন্ডন পালিয়ে আছেন। সেখানে থেকে দেশে আবারো নৈরাজ্য সৃষ্টি করে দেশের ক্ষতি করতে ছক তৈরী করেছে। আমরা সকলকে সাথে নিয়ে নাশকতাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবো ইনশাআল্লাহ।

৭’ই নভেম্বর মঙ্গলবার বিকেলে সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ এর সাংসদ লিয়াকত হোসেন খোকা এমপি এসব কথা বলেন।

উক্ত সভায় সভাপতিত্বে করেন ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আবুল হোসেন, ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক হারুন অর রশীদ মেম্বারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা প্রধান উপদেষ্টা বিশিষ্ট নারী নেত্রী মিসেস ডালিয়া লিয়াকত, জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টি সহ সভাপতি আজিজুর রহমান বাদল, জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, হাজী জাবেদ রায়হান, জাতীয় পার্টি জেলা সাংস্কৃতিক সম্পাদক হাজী মুক্তার হোসেন, জাতীয় যুবসংহতি সোনারগাঁ উপজেলা আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, সদস্য সচিব সিকান্দার আলী, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা আহবায়ক নাছিমা আক্তার পলি, সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, অধ্যাপিকা সানোয়ারা বেগম মেম্বার, ফজলুল হক মেম্বার, রুহুল আমিন মেম্বার, ইব্রাহিম মেম্বার, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি সহ সভাপতি মনির মেম্বার, সাধারণ সম্পাদক এবং প্যানেল চেয়ারম্যান মোতালিব ভূইয়া মেম্বার, নুরে আলম, শাহীন মেম্বার, বদিউজ্জামান বধু মেম্বার, সানাউল্লাহ মেম্বার, মিলন মিয়া মেম্বার, নাছির উদ্দীন মেম্বার, সাকিব হাসান মেম্বার, আবুল কালাম মেম্বার, রিয়াজ ফকির মেম্বার, বারদী ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক জাকির সরকার, ফারুক, মান্নান মেম্বার, তোতা মিয়া মেম্বার, দেলোয়ার হোসেন মেম্বার, শহীদ বাদশা মেম্বার, দেলোয়ার হোসেন, রিপন ভূইয়া, হাসান ইমাম, মোঃ জহিরুল ইসলামসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট