1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 6:57 am
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

মান্দায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে হামলা আহত ১১

Reporter Name
  • Update Time : Wednesday, November 8, 2023,
  • 394 Time View

 

সাফিউল ইসলাম রকি

নওগাঁ মান্দা প্রতিনিধি

 

নওগাঁর মান্দায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ফিল্মী স্টাইলে হামলা চালিয়ে ১১ জনকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ২নং ভালাইন ইউনিয়নের গাংতা মহেশপুর গ্রামে ঘটনা ঘটে। আহতরা হলেন, মোখলেছার মোল্লা, আব্দুল জলিল, আয়নাল হক, মর্জিনা বিবি, মোস্তফা, নাজমুল হক, এনামুল হক, ফাতেমা খাতুন, রুবেল হোসেন, নাজিরা বেগম, ও এরশাদ আলী। অপরদিকে অভিযুক্তরা হলেন, আব্দুল মান্নান, আব্দুল মালেক, আব্দুল খালেক, রাব্বানী, আহাম্মদ আলী, মহসিন আলী, মোহাম্মদ আলী, ইসমাইল হোসেন, আমিনুল ইসলাম, তৈবুর রহমান, বিদ্যুৎ হোসেন, শাহজাহান আলী, ফজলুর রহমান ও বদিউজ্জামান। এ ঘটনায় আহত মোখলেছারের স্ত্রী রুবিয়া খাতুন বাদী হয়ে মান্দা থানা একটি মামলা দের করেন। মামলা সূত্রে জানা যায়, গত ৩১ শে অক্টোবর বিকেল ৫ ঘটিকার সময় উপরুক্ত আসামিগণ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গাংতা মৌজার জেল নং ২ খতিয়ান নং ১০৯ হালদাগ নং ৮৪১ ও ৮৪৬ পরিমাণ ৪৯ শতক ভোগ দখলীয় ধানি জমিতে আম গাছ লাগিয়ে দখলে চেষ্টা করে। এতে বাধা প্রদান করতে গেলে লোহার রড, হাসোয়া, দা, বাঁশের লাঠি দিয়ে নগ্ন হামলা চালিয়ে নারী সহ ১১ জনকে গুরুতর রক্তাক্ত যখম করে। তাদের ডাক চিৎকারের স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরের স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে মান্নান ও মহাসিন গং জমি নিজেদের দাবি করে আম গাছ লাগিয়ে দখলের কথা স্বীকার করে বলেন, তারা কোন সালিশ বৈঠক মানতে রাজি হয়না এজন্য তাদের মারপিট করে জমিন দখল করতে হয়েছে। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, উভয় পক্ষেরই মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট