1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 6:39 am
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

সোনারগাঁয়ে অবরোধ প্রতিহত করতে রাজপথে মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগ

Reporter Name
  • Update Time : Thursday, November 9, 2023,
  • 328 Time View

 

 

শাহারুখ আহমেদঃ

বিএনপির ডাকা তৃতীয় দফা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে অবরোধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করছেন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আমিরুল ইসলাম হৃদয়ের নেতৃত্বে ইউনিয়ন ছাত্র লীগের নেতাকর্মীরা মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থান করেছেন।

৯’ই নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে মোগরাপাড়া চৌরাস্তা মহাসড়কের আশপাশ এলাকায় অবরোধের প্রতিহত করতে সড়কে অবস্থান করেন নেতাকর্মীরা। তবে সোনারগাঁয়ে কোনো স্থানে বিএনপির নেতাকর্মীদের সহিংসতার খবর পাওয়া যায়নি।

 

আমিরুল ইসলাম হৃদয় বিএনপি জামায়াতের কর্মকান্ডের সমালোচনা করে বলেন, অবরোধ সফল করতে তাদের উচিত রাজপথে থাকা। প্রতিদিনের ন্যায় আজও মহাসড়কে প্রচুর গাড়ির চলাচল রয়েছে। এভাবে অবরোধ ঘোষণা দিয়ে ঘরে বসে থাকা হাস্যকর। আর রাজপথে যদিও আসেন আমরা ছাত্র লীগের কর্মীরাই আপনাদের জন্য যথেষ্ট। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ্ মোঃ সোহাগ রনির নির্দেশে আমার মোগরাপাড়া ইউনিয়ন ছাত্র লীগ রাজপথে আছি, ভবিষ্যতেও থাকবো।

 

ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়কসহ বিভিন্ন পয়েন্টে পুলিশ অবস্থান করছে। মহাসড়কে নিরাপত্তা দিতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

 

এসময় আরো উপস্থিতি ছিলেন- মোগরাপাড়া ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব প্রধান, সহ সভাপতি আজিজুল হাকিম আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয়, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান রাফি, সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগ নেতা মোঃ দিদার, তুহিন, মোগড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ আলমগীর, মোঃ বাবুল , মোগড়াপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা জিহাদ, সেচ্ছাসেবকলীগ নেতা সুজন ও হীরা, নারায়ণগঞ্জ জেল ছাত্র লীগ নেতা পিঞ্জর, মোগড়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মিনহাজ ও আপন, ২ নং ওয়ার্ড ছাত্র লীগ নেতা জুবায়েরসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট