1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 6:35 am
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

আলীকদমে সেনাজোনের আয়োজনে লামা উপজেলার ইটভাটা সমিতির নেতাদের মতবিনিময় সভা।

Reporter Name
  • Update Time : Saturday, November 11, 2023,
  • 226 Time View

 

বিশেষ প্রতিনিধিঃ

আলীকদম সেনা জোনের আয়োজনে লামা উপজেলার ইটভাটার মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে সেনা জোন কমান্ডারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় লামা উপজেলার ইটভাটার মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি, উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং অপারেশন উত্তরণের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের বিভিন্ন রিজিয়নের অধীনে থেকে জোনসমূহ তাদের দায়িত্বপূর্ণ এলাকায় তাদের কার্যক্রমের অংশ হিসেবে আলীকদম সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক অবকাঠামোর উন্নয়ন, সড়ক দূর্ঘটনা রোধ, পানি নিষ্কাশন ব্যাবস্থা, পাহাড় কাটা রোধ করা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য চোরাচালান ও শিক্ষা  বিষয়-সহ অত্র এলাকার সার্বিক উন্নয়নের জন্য বেসামরিক প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে।

এরই অংশ হিসেবে আলীকদম সেনা জোনের আয়োজনে বান্দরবানের লামা উপজেলার ইটভাটা মালিক সমিতির সাথে মত বিনিময় করেছেন।

আলীকদম সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান পিএসসি’র পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের উপ অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মোঃ মেহেদী হাসান খান।

বৃহস্পতিবার সকাল ১১টার সময় আলীকদম সেনা জোন ক্যান্টিন সংলগ্ন কনফারেন্স হল রুমে লামা উপজেলার  ইটভাটা মালিক সমিতির সদস্যবৃন্দদের সমন্বয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ইটভাটা মালিকদের সুবিধা ও অসুবিধা, সরকারি ভাবে ইট ভাটার লাইসেন্স করা আছে কি-না, সন্ত্রাসী বাহিনী কর্তৃক চাঁদা চাওয়া ও সমিতি থেকে নির্ধারিত নিয়ম কারণ সঠিকভাবে মান্য করা। সমিতি সম্পৃক্ত গাড়ি গুলোতে মাদক-সহ অবৈধ মালামাল পরিবহন করা। অবৈধভাবে পাহাড় কাটা। স্থানীয় এলাকার পরিবেশের ক্ষতি সাধন। এবং ইটভাটায় জ্বালানি হিসেবে অবৈধভাবে বন কেটে  জ্বালানি সংগ্রহ করা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন  বিষয়ে জোরালোভাবে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

এবং সর্বশেষ সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জোনের পক্ষ থেকে সার্বক্ষণিক সবার পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট