1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 8:33 am
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

নোয়াখালী-১ নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলমের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Monday, November 13, 2023,
  • 207 Time View

 

নুর মোহাম্মদ সবুজ,

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে দেশব্যাপী বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের নামে পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার সকালে সোনাইমুড়ী বাইপাস সত্তর নোয়াখালী-১ আসন থেকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রার্থী ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে একটি শান্তি মিছিল বের হয়। মিছিলটি সোনাইমুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয় পরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

শান্তি সমাবেশে সোনাইমুড়ী পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাফেজ আবু বকর সিদ্দিক দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন, নোয়াখালী-১ আসন থেকে নৌকা প্রতীক প্রার্থী প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম।

 

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর মেয়র ভিপি নুরুল হক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, জেলা আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আবু ছায়েম, জেলা পরিষদের সাবেক সদস্য মোশাররফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল আউয়াল, উপজেলা যুবলীগের আহ্বায়ক খলিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জসিম উদ্দিনসহ সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক এবং স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন হরতাল ও অবরোধের নামে সারাদেশে বিএনপি জামায়াতের নৈরাজ্য, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড সহ বিভিন্ন সহিংসতার প্রতিবাদ জানান। দলের নেতাকর্মীদের মাঠে থেকে বিএনপি-জামায়াতের এ নৈরাজ্য মোকাবেলা করতে আহবান করেন বক্তারা। এছাড়াও যতোদিন বিএনপি-জামায়াত সাধারণ মানুষের জান-মাল নিয়ে খেলা করবে ততোদিন তাদের এধরনের সহিংসতা প্রতিরোধে আওয়ামী লীগের সকল নেতকর্মীকে প্রস্তুত থাকতে বলেন।

 

শান্তি সমাবেশে জাহাঙ্গীর আলম সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি- জামায়াতের হরতাল ও অবরোধ প্রতিহত করার আহ্বান জানান। সেসাথে সরকারের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট