
আফজল হোসেইন (শ্রীমঙ্গল প্রতিনিধি)
অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানা সাহেবের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক এসআই/রাকিবুল হাছান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ১৩/১১/২০২৩খ্রি: তারিখ দিবাগত রাতে অভিযান পরিচালনা কালে ০৬ (ছয়) মাসের সাজা পরোয়ানাভুক্ত ০১ জন এবং ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারায় ০১ জন আসামী গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন:-১। সিআর নং-৩৫২/২১ (শ্রীঃ) মামলায় ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থ দন্ড প্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামী ১। মোঃ মনির বাশার এবং ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারায় গ্রেফতারকৃত আসামী ২। নিতাই মালাকার।
আসামীদ্বয়কে অদ্য ১৪/১১/২০২৩ইং তারিখ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালত প্রেরন করা হয়।