1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 8:29 am
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

গোবিন্দগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

Reporter Name
  • Update Time : Tuesday, November 14, 2023,
  • 234 Time View

 

 

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন।’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

 

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গোবিন্দগঞ্জ টিএনটি মোড় ডায়াবেটিক হাসপাতাল কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

গোবিন্দগঞ্জ উপজেলা ডায়াবেটিক হাসপাতালের সভাপতি আব্দুল গণি সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান উল্লাস এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কাজী মশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ভারঃ) কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন, ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, গোবিন্দগঞ্জ উপজেলা ডায়াবেটিক সমিতির প্রধান উপদেষ্টা নাজিম উদ্দীন আকন্দ, ফুলবাড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাজু বিভিন্ন নেতৃবৃন্দ।

 

এসময় বক্তারা বলেন, ডায়াবেটিস রোগীদের নিয়মিত পরীক্ষা, ব্যায়াম করা, সুষম খাদ্য খাওয়া, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও ইনসুলিন গ্রহণ করা এবং সুশৃঙ্খল জীবন যাপনের উপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট