1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 10:18 am
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

চিতলমারীতে অ্যালেক্সের উদ্যোগে এক বৃদ্ধকে আর্থিক সহযোগিতা প্রদান

Reporter Name
  • Update Time : Thursday, November 16, 2023,
  • 220 Time View

 

মোঃসৌরভ শেখ,স্টাফ রিপোর্টারঃ

আজ ১৫ নভেম্বর বাগেরহাটের চিতলমারী থানাধীন চরচিংগড়ি গ্রামের মোঃ জাহাঙ্গীর শেখ(৭০) নামে এক সত্তরোর্ধ বৃদ্ধকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে অ্যালেক্স মানব কল্যান যুব সংঘ। এ সময় উপস্থিত ছিলেন অ্যালেক্স মানব কল্যান যুব সংঘের চিতলমারী শাখার সাংগঠনিক সম্পাদক জনাব আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ গোবিন্দ রায়, অ্যালেক্স বড়বাড়িয়া ইউনিয়ন শাখা কমিটির সভাপতি তাইজুল ইসলাম এবং অ্যালেক্স কেন্দ্রীয় শাখার আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুম শেখ। সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখা যায়, অত্যন্ত জীর্ণ, শীর্ণ পরিবেশে দুটো অসুস্থ ছেলেকে নিয়ে বসে আছেন বৃদ্ধ জাহাঙ্গীর শেখ(৭০)। ঘরে নেই কোন খাবার তাই জ্বলছেনা চুলো। কোনমতে পলিথিন আর মাছ ধরা পুরাতন জাল দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করা বসত ঘরের লজ্জা। নেই কোন বিদ্যুৎ সংযোগ। স্যাঁত-সেঁতে মেঝে আর আবছা অন্ধকারে মিলিয়ে গেছে মায়ের ক্লান্তিভরা চোখ। চার সদস্যের পরিবারের একমাত্র আলো বড় ছেলের মাসিক ২৫০০ টাকা পঙ্গু ভাতা। এ সম্পর্কে আরো জানতে চাওয়া হলে সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান আমাদেরকে বলেন, “বৃদ্ধ জাহাঙ্গীর শেখ দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট রোগে ভুগছেন; কোন কাজ-কর্ম করতে পারেননা। মানুষের কাছে হাত পেতে চালাতে হয় তাঁর সংসার। তার দুইটি ছেলে সন্তান আছে কিন্তু দুইজনই প্রতিবন্ধী। বড় ছেলে জন্ম থেকেই শারিরীক প্রতিবন্ধী; দুটো পা ই বিকল। আর ছোট ছেলে মানসিক প্রতিবন্ধী; তাকে ঘরে বেধে রেখে পালন করতে হয় বৃদ্ধ জাহাঙ্গীর শেখের স্ত্রীকে। আমরা খবর পেয়ে তাকে দেখতে এসে কিছু নগদ টাকা প্রদান করেছি। ভবিষ্যতে এ দানের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ” টাকা পেয়ে জাহাঙ্গীর শেখ অশ্রুসিক্ত চোখে বলেন, এই টাকাটা পেয়ে আমার অনেক উপকার হল। তোমাদের জন্য দোয়া করি যেন এভাবে তোমরা অসহায় মানুষের পাশে দাড়াতে পার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট